আগামী ২৭ নভেম্বর তৃণমূলের দুই গোষ্ঠীকে শুনানির জন্য ডেকে পাঠাল নির্বাচন কমিশন। ওই দিন বিকেল ৪টেয় তাদের শুনানি হবে।

আন্তর্জাতিক ডেস্ক :

আগামী ২৭ নভেম্বর মমতা এবং ঋতব্রত তৃণমূল (গণতান্ত্রিক তৃণমূল)-কে ডেকে পাঠিয়েছে নির্বাচন কমিশন। ওই দিন বিকেল ৪টেয় তাদের শুনানি হবে বলে খবর। এর আগে বিধানসভা ভোটের পর আড়াআড়ি ভাবে বিভক্ত তৃণমূলের দুই গোষ্ঠী নিজেদের যুক্তি জানিয়ে নথি জমা দিয়েছিল কমিশনকে। এ বার শুনানির পর্ব।আনন্দবাজার ডট কম

গত বিধানসভাব ভোটের ফলপ্রকাশের পর থেকে তৃণমূল কংগ্রেসের স্বত্ব ও প্রতীক নিয়ে বিবাদ চলছে দুই পক্ষের। এর আগের শুনানিতে দু’পক্ষের নেতা মমতা বন্দ্যোপাধ্যায় ও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে যৌথ নোটিস পাঠিয়েছিল কমিশন। তাতে জানানো হয়েছিল, সুপ্রিম কোর্টের সাম্প্রতিক নির্দেশের প্রেক্ষিতে শুনানি স্থগিত রাখা হচ্ছে। তার পর গত ৫ নভেম্বরের মধ্যে গণতান্ত্রিক তৃণমূল এবং ১৫ নভেম্বর পর্যন্ত মমতা তৃণমূল নিজেদের নথি জমা দেয় কমিশনে। তবে সেই নিয়েও একই রাজনৈতিক দলের দুই গোষ্ঠীর লড়াই থানা-পুলিশ পর্যন্ত গড়িয়েছে।

গত ২৮ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল তিন মাসের মধ্যে ঘাসফুল প্রতীকের মালিকানা সংক্রান্ত দ্বন্দ্বের নিষ্পত্তি করতে হবে কমিশনকে। চার সপ্তাহের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূলের দুই শিবিরের সদস্যদের হলফনামা ও অতিরিক্ত নথি নির্বাচন কমিশনে জমা দিতে নির্দেশ দেয়া হয়। তার আগে সাংগঠনিক স্তরে কার কত সমর্থন আছে, তা হলফনামা আকারে জমা দিতে বলা হয়েছিল কমিশনকে।

কিন্তু গত ৩০ অক্টোবর প্রয়োজনীয় হলফনামা জমা দেয়ার জন্য গণতান্ত্রিক তৃণমূলকে আরও ১০ দিন সময় দেয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের ডিভিশন বেঞ্চ। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলকে পাল্টা হলফনামা দেয়ার জন্য ১০ দিন দেয়া হয়েছিল। সেই কারণে সে দিন কমিশনের শুনানিও স্থগিত হয়ে গিয়েছিল। ইতিমধ্যে দুই পক্ষ হলফনামায় তথ্য জমা দিয়ে দিয়েছে। নিয়মমাফিক এ বার দুই পক্ষকে ডাকা হচ্ছে শুনানিতে।

অন্য দিকে, কমিশনের দরবারে আইনি লড়াইয়ের আবহে পরস্পরের বিরুদ্ধে পুলিশি অভিযোগে সরব হয়েছে যুযুধান দুই শিবির। সোমবারই কালীঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বিরোধী দলনেতা ঋতব্রত। আঙুল মমতা বন্দ্যোপাধ্যায় শিবিরের নেতা শুভাশিস চক্রবর্তীর দিকে। অভিযোগপত্রে বলা হয়েছে, বিধানসভা নির্বাচনের পরবর্তী রাজনৈতিক পরিস্থিতিতে সর্বভারতীয় দুই তৃণমূলের সাংগঠনিক নিয়ন্ত্রণ এবং নেতৃত্ব নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, তা বর্তমানে ভারতের নির্বাচন কমিশনের বিচারাধীন। এ হেন পরিস্থিতিতে অরূপ রায়ের সভাপতিত্বে পরিচালিত সংগঠনই প্রকৃত তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই তৃণমূলের টিকিটে জেতা বেশিরভাগ নির্বাচিত জনপ্রতিনিধি, পদাধিকারী এবং কর্মি-সমর্থক হলফনামা দিয়েছেন। তাদের অনেককে মমতা নেতৃত্বাধীন তৃণমূলের কোষাধ্যক্ষ শুভাশিস এবং তার অনুগামীরা ভয় দেখাচ্ছেন। ঋতব্রতের দাবি, নির্বাচন কমিশনের সামনে পেশ করা নথিপত্র দুর্বল করতেই পরিকল্পিত ভাবে এই ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে। তার আগে শুভাশিস কালীঘাট থানাতেই একটি অভিযোগ দায়ের করেছিলেন। সেখানে তিনি নানুর থানার কয়েক জন পুলিশ আধিকারিক, অরূপ রায় এবং আরও কয়েক জনের বিরুদ্ধে জাল হলফনামা তৈরি, সই জাল করা এবং নোটারির সিল ও স্বাক্ষরের অপব্যবহার করে নির্বাচন কমিশনে ভুয়ো নথি জমা দেয়ার অভিযোগ আনেন।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *