বেলা বাড়তেই বাসিন্দাদের নজর পড়ে রাস্তার এক ধারে পড়ে থাকা অচেতন তরুণীর দিকে। তারা স্থানীয় কাউন্সিলর এবং পুরসভার বিরোধী দলনেতা দীপক সোনকরকে খবর দেন। তার পরে কী হয়? আন্তর্জাতিক ডেস্ক : ঘড়ির কাঁটায় তখন প্রায় ভোর ছ’টা। রাস্তাঘাট বেশ ফাঁকা। সড়ক পথে এগিয়ে এল একটি অটো। রাস্তার এক ধারে তিনচাকার ছোট যানটি দাঁড় করানো হল। নেমে এলেন প্রৌঢ় চালক। এগিয়ে গেলেন অটোর পিছনের আসনের দিকে। সেখান থেকে টেনে রাস্তায় নামালেন এক অচেতন তরুণীকে। তার পরে, সেই অবস্থায় তরুণীকে রাস্তায় ফেলে রেখেই অটো নিয়ে চলে গেলেন প্রৌঢ়। রাস্তায় লাগানো সিসি ক্যামেরায় ঘটনাটি ধরা পড়েছে। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ঘটনাটি ছত্তীসগঢ়ের ধমতরী জেলার মহিমাসাগর এলাকায় ঘটেছে।আনন্দবাজার ডট কম সংশ্লিষ্ট ভিডিয়োয় দেখা গেছে, সবে দিনের আলো কিছুটা স্পষ্ট হয়েছে। এমন সময়ে দেখা গেল এক চাঞ্চল্যকর দৃশ্য। রাস্তার ধারে দাঁড়িয়ে রয়েছে একটি অটো। তার চালকের আসন থেকে বেরিয়ে এলেন এক প্রৌঢ়। এগিয়ে গেলেন অটোর পিছনের যাত্রী-আসনের দিকে। সেখান থেকে টেনে রাস্তায় নামালেন এক অচেতন তরুণীকে। তার পরে, রাস্তার ধারেই অচেতন তরুণীকে বসিয়ে রেখে অটো নিয়ে চলে গেলেন প্রৌঢ়। অচেতন তরুণী সামনের দিকে ঝুঁকে, মাথা নিচু করে একই ভাবে বসে রইলেন। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। জানা গেছে, বেলা বাড়তেই বাসিন্দাদের নজর যায় রাস্তার ধারে পড়ে থাকা অচেতন তরুণীর দিকে। তারা স্থানীয় কাউন্সিলর এবং পৌরসভার বিরোধী দলনেতা দীপক সোনকরকে খবর দেন। দীপকের তরফে স্থানীয় থানার পুলিশকে খবর দেয়া হয়। এর পরে, পুলিশ এসে অচেতন তরুণীকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায়। শেষ পাওয়া খবর অনুসারে, অটোচালক এবং তরুণীর পরিচয় সম্পর্কে কিছু জানা যায়নি। কেন তরুণীকে ওই অবস্থায় রাস্তায় ফেলে যাওয়া হল, সেই বিষয়টিও স্পষ্ট নয়। সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। ঘটনার তদন্ত চলছে। ‘বন্সলনিউজ়_’ নামের স্থানীয় সংবাদমাধ্যম ঘটনাটির ভিডিয়ো পোস্ট করেছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে প্রচুর নেটাগরিকের নজর কেড়েছে সেটি। জমা পড়েছে অসংখ্য প্রতিক্রিয়া এবং মন্তব্য। ভিডিয়োটি নেটপাড়ায় উদ্বেগ সৃষ্টি করেছে। অধিকাংশ নেটাগরিক তরুণীর বর্তমান অবস্থা সম্বন্ধে জানতে চেয়েছেন। অনেকেই ঘটনার তদন্তের দাবি জানিয়েছেন। Post Views: 12 Post navigation মমতা এবং ঋতব্রত তৃণমূলকে দিল্লিতে ডাকল নির্বাচন কমিশন! আগেই নিজেদের যুক্তি দিয়েছে দুই পক্ষ, এ বার পালা শুনানির