২০২৪ সালে সই-সাবুদ করে বিয়ে সেরেছিলেন ঋত্বিক- দিশা। দু’বছর পর একই দিনেই হল সামাজিক বিয়ে।

বিনোদন ডেস্ক :

আইনি বিয়ে আগেই সেরেছিলেন। এ বার অগ্নিসাক্ষী করে সাত পাকে বাঁধা পড়লেন অভিনেতা ঋত্বিক মুখোপাধ্যায় ও দিশা দাস। বুধবার, আমতলায় ঘরোয়া ভাবে পরিবার ও খুব কাছের বন্ধুদের উপস্থিতিতে গাঁটছড়া বাঁধলেন জুটি। বাঙলি রীতি মেনে হল শুভদৃষ্টি, মালাবদল।আনন্দবাজার ডট কম

২০২৪ সালের ২৫ নভেম্বর, সই-সাবুদ করে বিয়ে সেরেছিলেন ঋত্বিক- দিশা। দু’বছর পর একই দিনেই হল সামাজিক বিয়ে। অভিনেতা আগেই জানিয়েছিলেন, আলাদা করে প্রীতিভোজের কোনও আয়োজন হবে না। দুই বাড়ি মিলিয়ে হচ্ছে যৌথ অনুষ্ঠান। হাজির হয়েছেন বাংলা বিনোদন জগতের একাধিক তারকা।

বিয়ের জন্য সাবেক সাজই পছন্দ জুটির। বর পরেছেন ধুতি-পাঞ্জাবি এবং কনে সেজেছেন লাল শাড়িতে। দু’জনের পোশাকে একই ধরনের নকশা আঁকা রয়েছে। খাওয়াদাওয়াতেও রয়েছে খাঁটি বাঙালিয়ানা— কচি পাঁঠার মাংস, চিংড়ির পদ থেকে শুরু করে স্টার্টারে রয়েছে কবাবের রকমারি আয়োজন।

২০২৩ সালে একটি অনুষ্ঠানে দু’জনের আলাপ। সেখান থেকেই বন্ধুত্ব এবং পরে প্রেম। প্রায় তিন বছরের সম্পর্কের পর বিয়ের পিঁড়িতে বসলেন ঋত্বিক- দিশা। অভিনেতার স্ত্রী পেশায় একজন নেটপ্রভাবী।

উল্লেখ্য, ‘এই পথ যদি না শেষ হয়’, ‘আনন্দী’-এর মতো ধারাবাহিকে মুখ্য চরিত্রে কাজ করেছেন ঋত্বিক। ‘আনন্দী’ শেষ হওয়ার পরে এখনও কোনও ধারাবাহিকে দেখা যায়নি তাকে। একটি মিউজ়িক ভিডিয়োয় কাজ করেছেন অভিনেতা। এ ছাড়াও নতুন কাজের কথাবার্তাও চলছে বলেই জানিয়েছেন তিনি।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *