নিউটার্ন প্রতিবেদক : গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করেছে কারখানার শ্রমিকরা। তবে পুলিশের তাৎক্ষণিক হস্তক্ষেপে মহাসড়ক ছেড়ে যেতে বাধ্য হয় তারা। বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় ঢাকা-ময়মনসিংহ অবরোধের চেষ্টা করে শ্রমিকরা। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, সকাল পৌনে ৯টার বেশ কয়েকজন শ্রমিক মিছিল নিয়ে গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় গিয়ে মহাসড়ক অবরোধ করার চেষ্টা করে। তাৎক্ষণিকভাবে পুলিশ সাউন্ড গ্রেনেড ছুঁড়ে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। এদিকে কোনাবাড়ি এলাকায় অসন্তোষের মুখে বেশ কিছু কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। মহাসড়কের গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন রয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবেলায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে। গাজীপুরের শিল্পাঞ্চলে এখনও ৩২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে।নিউটার্ন/এআর Post Views: 9 Post navigation বর্ষার ঢেউয়ে বসতঘর ভাঙনের শঙ্কা, স্থায়ী বাঁধ নির্মাণে এমপির সহযোগিতা চান প্রতিবন্ধী আলম ব্যাপারী অনুদান নয়, রিভলভিং ফান্ডে কফি-কাজুবাদাম চাষে বদলে যাবে পাহাড়ের অর্থনীতি— সাচিং প্রু