মেয়েদের বিগ ব্যাশ লিগে নজিরবিহীন ঘটনা দেখা গেল। ওয়েস্ট ইন্ডিজ়ের ব্যাটার দিয়ান্দ্রা ডটিন ‘টাইমড আউট’ হলেন। মেলবোর্ন রেনেগেডস বনাম ব্রিসবেন হিটের ম্যাচে ঘটনাটি ঘটেছে।

স্পোর্টস ডেস্ক :

মেয়েদের বিগ ব্যাশ লিগে নজিরবিহীন ঘটনা দেখা গেল। ওয়েস্ট ইন্ডিজ়ের ব্যাটার দিয়ান্দ্রা ডটিন ‘টাইমড আউট’ হলেন। মেলবোর্ন রেনেগেডস বনাম ব্রিসবেন হিটের ম্যাচে ঘটনাটি ঘটেছে। প্রথম বার এই প্রতিযোগিতায় এমন ঘটনা ঘটেছে। ২০২১-২২ মরসুম থেকে এই নিয়মটি চালু হয়েছে।আনন্দবাজার ডট কম

‘টাইমড আউট’ নিয়ম রয়েছে আইসিসি-রও। সেই অনুযায়ী, একজন ব্যাটার আউট হওয়ার পর পরবর্তী ব্যাটার যদি ২ মিনিটের মধ্যে ক্রিজে এসে পরের বল খেলার জন্য তৈরি না হন, তা হলে তাকে ‘টাইমড আউট’ দেয়া হবে। অতীতে শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথুজ এ ভাবে আউট হয়েছেন।

অস্ট্রেলিয়ায় ছেলেদের এবং মেয়েদের বিগ ব্যাশ লিগে নিয়ম আরও একটু কড়া। এ ক্ষেত্রে একজন ব্যাটার আউট হওয়ার ৭৫ সেকেন্ডের মধ্যে পরবর্তী ব্যাটারকে ক্রিজে এসে বল খেলার জন্য তৈরি হতে হবে। না হলে তিনি প্রথম বল খেলতে পারবেন না। সে ক্ষেত্রে ফাঁকা স্টাম্পে বোলার বল করতে পারবেন। তিনি যদি স্টাম্প ভেঙে দেন, তা হলে ওই ব্যাটারকে ‘টাইমড আউট’ দেয়া হবে।

আইপিএল নিলামের আগে টাকা কমে গেল মুম্বইয়ের, কেন ২.৩৫ কোটি টাকা কম নিয়ে নামবেন অম্বানীরা, জানা গেল কারণ
বুধবার ডটিন ছয় নম্বরে ব্যাট করতে নেমেছিলেন। কিন্তু তৈরি হতে দেরি করেন। আম্পায়ারেরা আলোচনা করে সিদ্ধান্ত নেন, ডটিন ৭৫ সেকেন্ডের বেশি সময় নিয়েছেন। ফলে ক্রিজ থেকে তাকে সরে দাঁড়াতে বলা হয়। ব্রিসবেনের বোলার সারাহ গ্লেন সরাসরি উইকেটে বল করে স্টাম্প ভেঙে দেন। ডটিনও আউট হয়ে যান। তবে স্কোরকার্ডে দেখানো হয়েছে ডটিন বোল্ড হয়েছেন সারাহের বলে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *