আর্থিক লেনদেনের বিষয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সতর্কীকরণ বিজ্ঞপ্তি ঢাকা : সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ এর নাম, পদবি ও ছবি ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির নিকট বিভিন্ন নম্বর (+৮৮০১৩৪২-১৫৪১০৫ এবং ০৯৬৭৮-৯৪২২৮৮) হতে ফোন, মেসেজ বা অন্যান্য যোগাযোগের মাধ্যমে টাকা চাওয়া হচ্ছে। সকলকে এ ধরনের ফোনকল, মেসেজ বা আর্থিক লেনদেনের বিষয়ে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। প্রতারক চক্র থেকে সতর্ক থাকুন। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।-ত.বি. Post Views: 27 Post navigation সাংবাদিকতা ও বন্ধুত্বকে আলাদা রেখে বস্তুনিষ্ঠতার অনন্য দৃষ্টান্ত রেখে গেছেন তৌফিক ইমরোজ খালিদী— অর্থমন্ত্রী