মোঃ ওয়াহেদুর রহমান, দিনাজপুর প্রতিনিধি।।

দিনাজপুর সদর -৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম বলেছেন, পশু উৎপাদনের পাশাপাশি দুধ ও দুগ্ধজাত পণ্য উৎপাদনে সুনাম ধরে রাখতে হবে। মানসম্মত পশু ও খাদ্য সামগ্রী উৎপাদনে বদলে যাবে আমাদের অর্থনৈতিক গতিপথ। সুতরাং সেদিকে লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে হবে। ইদানিং কিছু অসাধু খামারি ও ব্যবসায়ী ভেজাল পণ্য উৎপাদন করছে এতে করে কিন্তু আমরা স্বাস্থ্য ঝুঁকির পাশাপাশি অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হচ্ছি সেইসাথে ক্ষুণ্ন হচ্ছে আমাদের সুনাম। সুতরাং সবার সচেতনতা অবলম্বন করে কাজ করতে হবে। “রপ্তানিমুখি প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ” এই শ্লোগান কে সামনে রেখে ২৬ নভেম্বর সকাল ১১টায় জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ দপ্তর এর যৌথ আয়োজনে আলোচনা সভা শোভাযাত্রা ও তিনদিন ব্যাপী প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন দিনাজপুর এমন একটি জেলা যেটা কৃষির জন্য উর্বর ভূমি সেই উর্বরতা শক্তিকে কাজে লাগিয়ে আমাদের অর্থনৈতিক চাকা গতিশীল করতে হবে। সেক্ষেত্রে সরকার সকল ক্ষেত্রে সহযোগিতা অব্যাহত রেখেছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর পুলিশ সুপার জেদান আল মুসা পিপিএম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি) দিনাজপুর জেলা শাখার সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক মোঃ মোফাজ্জল হোসেন দুলাল, সভাপতিত্ব করেন দিনাজপুর পৌর প্রশাসক মোঃ হাফিজুর রহমান। সার্বিক তত্বাবধানে ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আব্দুর রহিম। এর আগে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণ্যাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ অডাটেরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা পর্যায়ে প্রাণিসম্পদ কর্মকর্তাগণ সহ বিভিন্ন খামারি ও নানা শ্রেণী পেশার মানুষ। তিনদিন ব্যাপী প্রদর্শনীতে ৪৫টি স্টল অংশ নেয়।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *