খাগড়াছড়ি : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু আজ খাগড়াছড়ি সদরের বটতলার মোড়ে ইংলিশ ভয়েস স্কুলের নবনির্মিত ভবন উদ্বোধন করেছেন। শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য মানসম্মত ও উন্নত শিক্ষার পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে এ ভবন উদ্বোধন করা হয়। প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী সাচিং প্রু ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, তোমাদেরকে আধুনিক ডিজিটাল শিক্ষায় শিক্ষিত হতে হবে। তোমরাই আধুনিক বাংলাদেশ গড়ার কাণ্ডারি হবে। তোমাদের ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে। তিনি আরো বলেন, দেশের শিক্ষার্থীদের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান অত্যন্ত যুগোপযোগী ব্যবস্থা গ্রহণ করেছেন। পাশাপাশি সুবিধাবঞ্চিত মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটিয়ে একটি সুখী ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে প্রধানমন্ত্রী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এবং ভবিষ্যতে দেশ পরিচালনার মূল নেতৃত্বে থাকবে আজকের এই শিক্ষার্থীরাই। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও খাগড়াছড়ি পার্বত্য জেলার সংসদ সদস্য আবদুল ওয়াদুদ ভূইয়া।-ত.বি. Post Views: 29 Post navigation ৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডারের ঘোষণা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর