ফজলুর রহমান,নিজস্ব সংবাদদাতাঃ “তোমরা আমাকে কথা দিচ্ছোতো যে, তোমাদের পিতা-মাতা তোমাদের বাল্যবিবাহ দিতে চাইলে তোমরা রাজি হবে না, এমনকি তোমাদের আশেপাশে বাল্যবিবাহ দেখলে তোমরা আমাকে অথবা তোমাদের স্যারকে জানাবে,স্যার আমাদের জানবে, কারণ বাল্যবিবাহ শারীরিক, মানসিক ও সামাজিক ভাবে ক্ষতিকর। অল্প বয়সে বিয়ে হলে মেয়েদের পড়াশোনা বন্ধ হয়ে যাওয়া এবং মাতৃমৃত্যু ও শিশুমৃত্যুর ঝুঁকি বাড়ার ফলে ৫ম শ্রেণির ছাত্র/ছাত্রীদেরকে দিক নির্দেশনা মূলক উপদেশ দেন বাগাতিপাড়া উপজেলা নির্বাহী অফিসার শামসুল ইসলাম। (২৯ নভেম্বর) দুপুরে পেড়াবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এমন বক্তব্য দেন তিনি। এছাড়াও তিনি বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্য আরো বলেন, ৫ম শ্রেণি পাস করার পর হাইস্কুল জীবনে মেয়েদের বিয়ের কারণে স্কুল জীবন থেকে ঝরে পড়ে,সেদিকে তোমাদের আরো স্ট্রং বা দৃঢ় থাকতে হবে, তোমাদের সকলকেই পড়াশোনায় মনোযোগী হতে হবে, এবং নেশা জাতীয় দ্রব্য/মাদকদ্রব্য থেকে সকলকেই দূরে থাকতে হবে। বিদায়ী অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি (অবসরপ্রাপ্ত শিক্ষক) আলহাজ্ব নুরুজ্জামানের সঞ্চালনার ও প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির সভাপতি আলহাজ্ব মুক্তার হোসেনর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক কামরুল হাসান।এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি ইশরাত জাহান পিয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার(ভারপ্রাপ্ত) রবিউল ইসলাম, উপজেলা প্রাইমারি এডুকেশন ট্রেনিং সেন্টারের ইনস্ট্রাক্টর সরওয়ার মোর্শেদসহ ব্যবস্থাপনা কমিটির সদস্যগণ,শিক্ষক/শিক্ষিকাগণ। অনুষ্ঠানে বক্তারা বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্যে আরো বলেন, শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল অর্জন করলেই চলবে না, বরং সৎ, আদর্শবান, যোগ্য ও মানবিক মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। জীবনের প্রতিটি ক্ষেত্রে সময়ের গুরুত্ব দিতে হবে, নিয়মিত অধ্যয়ন করতে হবে এবং পিতা-মাতা ও শিক্ষক-শিক্ষিকাদের প্রতি শ্রদ্ধা, সম্মান ও ভালোবাসা বজায় রাখতে হবে। বড়দের সালাম দেয়া, নৈতিক শিক্ষা অর্জন ও মানবিক মূল্যবোধ ধারণ করে এগিয়ে যাওয়ার আহ্বান জানান বক্তারা। Post Views: 36 Post navigation বিজয় দিবস উপলক্ষে পালন উপলক্ষে নেত্রকোণার আটপাড়া উপজেলায় উপজেলা প্রশাসন আয়োজনে’প্রস্তুতিমূলক সভা