মোঃ ওয়াহেদুর রহমান, দিনাজপুর।।

বিজিবি সদস্যদের পাশাপাশি স্থানীয় সাধারণ জনগণের দোরগোড়ায় সীমান্ত ব্যাংকের আধুনিক ও প্রয়োজনীয় ব্যাংকিং সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে দিনাজপুর সেক্টর মেইন গেইট সংলগ্ন ‘সীমান্ত কেয়ার’-এর শুভ উদ্বোধন করা হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)’র তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘সীমান্ত কেয়ার’-এর শুভ উদ্বোধন করেন দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান, বিজিবিএম, পিবিজিএম, পিএসসি। উদ্বোধনী অনুষ্ঠানে সীমান্ত ব্যাংকের কর্মকর্তাবৃন্দ, দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল এম এম জিল্লুর রহমান, পদাতিক, অন্যান্য অফিসার, জেসিও এবং বিভিন্ন পদবীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সীমান্ত কেয়ার’-এর মাধ্যমে বিজিবি সদস্যদের পাশাপাশি স্থানীয় সাধারণ জনগণও সীমান্ত ব্যাংকের বিভিন্ন ব্যাংকিং সেবা গ্রহণের সুযোগ পাবেন। এর ফলে ব্যাংক হিসাব খোলা, অর্থ জমা ও উত্তোলনসহ ব্যাংকের প্রচলিত বিভিন্ন সেবা গ্রহণ আরও সহজ ও সুবিধাজনক হবে। একই স্থানে ব্যাংকিং সেবা পাওয়ার সুযোগ সৃষ্টি হওয়ায় বিজিবি সদস্য ও স্থানীয় জনগণের সময়, শ্রম এবং যাতায়াতের ভোগান্তি কমবে। সীমান্ত ব্যাংকের ব্যাংকিং সেবাকে আরও বিস্তৃত ও জনবান্ধব করার পাশাপাশি বিজিবি সদস্যদের কল্যাণ এবং স্থানীয় জনগণের আর্থিক সেবাপ্রাপ্তি সহজতর করতে ‘সীমান্ত কেয়ার’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *