‎মুরছালিন হোসেন, বিরল (দিনাজপুর) প্রতিনিধি।।
‎আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক বলেন, গত ১৬-১৭ বছর যারা মানুষকে হত্যা করেছিল গুম করেছিল, হত্যা-গুম করে হাজার হাজার কোটি টাকা লুট করে পালিয়ে গিয়েছিল, তারা আবার স্বপ্ন দেখছে কখনো উড়াল দিয়ে কখনো মাটির নিচ দিয়ে তারা নাকি এদেশে আবার ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করবে। আমরা কি সেটা হতে দিব?
‎আমরা যতদিন জিয়ার সৈনিক একজন বেঁচে আছি, আমাদের দেশের মানুষের উপর যে নির্যাতন নিপীড়ন চালিয়েছে হত্যা গুম চালিয়েছে আমরা বেঁচে থাকতে তা কখনোই হতে দেবো না। এদেশের মানুষ শান্তিপ্রিয় মানুষ আমরা ১৭ টা বছর তাদের নির্মম নিষ্ঠুর আচরণ দেখেছি। আমরা অনেক মায়ের বুক খালি হতে দেখেছি। কিন্তু আজকে তারা আবার স্বপ্ন দেখছে তারা নাকি একটি এলাকা স্বাধীন করে ফেলেছে। তাহলে সেখানে আসছেন না কেন? আসেন আমরা তো চাচ্ছি আপনি আসেন। জিয়ার সৈনিক একজন বেঁচে থাকতে কোনোভাবেই আমরা আপনাকে মেনে নেব না। বাংলাদেশের খেটে খাওয়া মানুষ শ্রমিক জনতা যাদেরকে আপনারা হত্যা গুমের স্বীকার করেছেন, মিথ্যা মামলা দিয়ে যাদেরকে জর্জরিত করেছেন। তারা আপনাদেরকে ছেড়ে দেবে না।
‎জনগণের ভালোবাসা, আস্থা বিশ্বাস নিয়ে আমরা সরকার গঠন করেছি, তাই জনগণের নিরাপত্তা দেয়ার জন্য আমরা আবার বুকের রক্ত ঢেলে দিবো, কিন্তু কোন বিশৃঙ্খল পরিবেশ তৈরি হতে দিব না।
‎বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিরল উপজেলা শাখার আয়োজনে প্রতিবাদ র‍্যালি ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলি বলেন, দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।
‎রবিবার (২৯ নভেম্বর ২০২৬) বিকেলে বিরল পৌরশহরের বকুলতলা মোড়ে উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এম আক্কাস এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিরল উপজেলা বিএনপির সভাপতি মোঃ বাবুল হোসেন, পৌর বিএনপির সভাপতি লিয়াকত আলী ও সহসভাপতি রেজাউল ইসলাম বাদশা।
‎অন্যান্যদের মধ্যে উপজেলা বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুল বাকী, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক নুরজামাল হোসেন সোনাহার, সহ-সভাপতি আসাদুল হক হীরা, উপজেলা বিএনপির সহ-সভাপতি ফিরোজ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আকতারুজ্জামান বাদল, আব্দুর রশিদ, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, হায়দার আলী, সহসাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ফিরোজা বেগম সোনা, উপজেলা কৃষকদলের সভাপতি বেলাল হোসেন, সাধারণ সম্পাদক মজিবর রহমান, যুবদলের যুগ্মআহ্বায়ক রোস্তম আলী, জাহিদ হাসান বুলেট, মোমিনুর ইসলাম, পৌরযুবদলের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) হাবিবুর রহমান, ০৩ নং ধামইর ইউনিয়ন বিএনপির সভাপতি লাইছুর রহমান, সাধারণ সম্পাদক তোজাম্মেল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) আসাদুল ইসলাম, সদস্য সচিব মুবাশ্বেরুল ইসলাম, ০৫ নং বিরল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম রবি, ০২ নং ফরক্কাবাদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, ১১নং পলাশবাড়ী ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুর রাজ্জাক, যুবদলের সভাপতি আলতাফ হোসেন, সাধারণ সম্পাদক জালাল হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সুমন রেজা, সদস্য সচিব রুবেল ইসলাম, উপজেলা কৃষকদলের সভাপতি বেলাল হোসেন, পৌরছাত্রদলের আহ্বায়ক মাইদুল ইসলাম মাহিদ, সদস্য সচিব শিহাব ইমতিয়াজ, পৌর স্বেচ্ছা সেবকদলের আহ্বায়ক মমিনুল ইসলাম, সদস্য সচিব আবুল কালাম আজাদ, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি শহিদুল ইসলাম, ১০ নং রাণীপুকুর ইউনিয়ন মহিলাদলের সভাপতি পারুল বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *