নিউটার্ন ডেস্ক :চট্টগ্রামে ভারী বৃষ্টিতে রেললাইনের ওপর পানি উঠে যাওয়ায় পর্যটন নগরী কক্সবাজারের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার দুপুর থেকেই নগরীর ষোলশহর এলাকায় আটকে আছে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেন। আর অপরদিকে জান আলি হাট স্টেশনে আটকে রয়েছে চট্টগ্রামগামী প্রবাল এক্সপ্রেস। চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের অ্যাসিস্টেন্ট অপারেটিং সুপারিন্টেডেন্ট আবু বকর ছিদ্দিকী জানান, রেল লাইনে পানি উঠে যাওয়ায় ষোলশহর থেকে কক্সবাজারের দিকে আর এগোতে পারেনি পর্যটক এক্সপ্রেস।বিবিসি “রেল লাইন পানিতে ডুবে যাওয়ায় ট্রেন চালানো সম্ভব হচ্ছে না, আপাতত ষোলশহর থেকে কক্সবাজারে রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। আমরা পরিস্থিতি উন্নতি হওয়ার অপেক্ষায় আছি,” বিবিসি বাংলাকে বলেন তিনি। এদিকে, বন্দরনগরী চট্টগ্রামে তৃতীয় দিনের মতো টানা বৃষ্টি অব্যাহত রয়েছে। মঙ্গলবার সকাল ছয়টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ২৮৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। Post Views: 38 Post navigation ভাঙ্গায় ট্রেনে কাটা পড়ে গৃহবধূর মৃত্যু