মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি :

দীর্ঘদিনের রাজপথের আন্দোলন-সংগ্রাম, সাংগঠনিক কর্মকাণ্ড এবং দলীয় কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণের কারণে বিএনপির ছাত্ররাজনীতিতে পরিচিত মুখ মো. জাহাঙ্গীর আলম। আসন্ন মুক্তাগাছা উপজেলার ৭ নম্বর ঘোগা ইউনিয়ন যুবদলের কমিটিতে সভাপতি পদে তার নাম আলোচনায় রয়েছে বলে দলীয় নেতাকর্মিদের সঙ্গে কথা বলে জানা গেছে।

ছাত্রদল ও যুবদলের একাধিক নেতাকর্মি জানান, দীর্ঘদিন ধরে মাঠপর্যায়ের রাজনীতিতে সক্রিয় জাহাঙ্গীর আলম দলীয় কর্মসূচি বাস্তবায়ন, আন্দোলন-সংগ্রাম এবং সাংগঠনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। দলের দুঃসময়ে রাজপথে সক্রিয় থাকার কারণে তৃণমূল নেতাকর্মিদের কাছে তিনি একজন নিবেদিত কর্মি হিসেবে পরিচিত।

মুক্তাগাছা উপজেলার ৭ নম্বর ঘোগা ইউনিয়নের চানপুর গ্রামের সন্তান জাহাঙ্গীর আলমের রাজনৈতিক পথচলা শুরু হয় শহীদ স্মৃতি সরকারি কলেজ শাখা ছাত্রদলের রাজনীতির মাধ্যমে। এরপর উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে বিএনপি, ছাত্রদল ও যুবদলের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়ে তিনি স্থানীয় রাজনীতিতে পরিচিতি লাভ করেন। তার ছোট ভাই শওকত হোসেন উপজেলা ছাত্রদলের সভাপতি।

এ বিষয়ে জাহাঙ্গীর আলম বলেন, “দল আমাকে যে দায়িত্ব দেবে, তা নিষ্ঠা ও সততার সঙ্গে পালনের চেষ্টা করব। আমার কাছে দলীয় সিদ্ধান্তই সর্বোচ্চ। ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও মুক্তাগাছা-৫ আসনের সংসদ সদস্য জাকির হোসেন বাবলুর নেতৃত্বের প্রতি আমার পূর্ণ আস্থা রয়েছে। তিনি যে সিদ্ধান্ত নেবেন, সেটিই আমি মেনে নেব।”

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *