দিনাজপুর প্রতিনিধি।।দিনাজপুরে ট্রাকের ধাক্কায় ট্রাক্টরের চাকার নিচে হেলমেট থাকার পরেও প্রাণ হারালেন স্বামী আহত স্ত্রী।ঘটনাটি ঘটেছে ১০ জুলাই শুক্রবার সকাল সাড়ে ১১ টায় দিনাজপুর শহরের বাস টার্মিনাল এলাকায় অ্যাপোলো পলিটেকনিক ইনস্টিটিউট ও অশ্রু মাদকাসক্ত নিরাময় কেন্দ্র মহাসড়কে।প্রত্যক্ষদর্শীরা এবং মৃত ব্যক্তির আত্মীয়রা জানান হেলমেট পড়ে স্বামী তার স্ত্রীকে মোটরসাইকেলে চড়িয়ে লক্ষীতলা দোললা গ্রাম থেকে নয়নপুর এলাকায় আত্মীয়র বাসায় যাওয়ার পথে একটি ট্রাক মোটরসাইকেল টিকে ধাক্কা দেয়, ঐ সময় পিছন দিক থেকে আরেকটি ট্রাক্টর মোটরসাইকেল চালককে চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলে স্বামী নিহত এবং তার স্ত্রী আহত হন। স্থানীয়রা দ্রুত আহত নারীকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়ে দেন। এই ঘটনার পর পুলিশ এবং ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়া চালাচ্ছেন। এ রিপোর্ট লিখা পর্যন্ত নিহত ও আহত ব্যক্তিদের পরিচয় পাওয়া যায়নি। Post Views: 33 Post navigation বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে দিনাজপুরে বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত দিনাজপুরে ২৯ বিজিবি কর্তৃক মালিকবিহীন ৭৩ হাজার ৮ শত টাকা মূল্যের মাদকদ্রব্য, চোরাচালানী মালামাল আটক