দিনাজপুর প্রতিনিধি।।দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ৭৩ হাজার ৮ শত টাকা মূল্যমানের বিদেশি মদ, ভারতীয় ইস্কফ সিরাপ এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক করেছে বিজিবি। শুক্রবার দিবাগত রাত ১০ জুলাই দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ তাজপুর ও মনিপুর বিওপি কর্তৃক মা,দক ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে বাংলাদেশর অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় ২০ বোতল বিদেশি মদ ৫৭ বোতল ভারতীয় ই,স্কফ সিরাপ এবং ১৪০ বোতল বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক করতে সক্ষম হয়। আটককৃত মাদকদ্রব্য ও চোরাচালন মালামালের সিজার মূল্য-৭৩ হাজার ৮ শত টাকা। দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি’র অধিনায়ক আরিফ উর জামান জানান ভবিষ্যতেও বিজিবি কর্তৃক চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক এবং আসামি আটকের কার্যক্রম অব্যহত থাকবে। Post Views: 40 Post navigation দিনাজপুরে ট্রাকের ধাক্কায় ট্রাক্টরে চাকায়হেলমেট পরিহিত স্বামী নিহত. স্ত্রী আহত ‘আশ্বাস’ প্রকল্পের কার্যক্রম পরিদর্শন