তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ উপজেলার মাঝিপাড়া ময়নাগুড়ি সীমান্ত দিয়ে ভারতীয় বিএসএফ শিশুসহ ১৩ জন নারী পুরুষকে পুশইনের চেষ্টা করে। এসময় বিজিবি‘র তাৎক্ষণিক প্রতিরোধে তা ব্যর্থ হয়েছে।
জানাযায়, শনিবার সকালে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়ন মাঝিপাড়া বিওপির অধীন ময়নাগুড়ি সীমান্তের মেইন পিলার ৪৩৪ এর ৫ সাব পিলার এলাকায় ভারতের ১৩২ বিএসএফ নয়াবাড়ি ক্যাম্পের সদস্যরা ১৩ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে। ভারতীয় ৩ শিশুসহ ১৩ জন নাগরিকের মধ্যে মধ্যে ৫ জন পুরুষ এবং ৫ জন মহিলা ছিল। স্থানীয় সোর্সের মাধ্যমে ঘটনার সংবাদ পেয়ে মাঝিপাড়া বিজিবি টহলদল দ্রুত ঘটনাস্থলে গিয়ে বিএসএফকে পুশইন প্রচেষ্টার বিরুদ্ধে বাধা প্রদান সহ জোরালো প্রতিবাদ করেন। বিজিবির কড়া প্রতিবাদের প্রেক্ষিতে বিএসএফ সংশ্লিষ্ট ব্যক্তিদের পুনরায় ভারতের অভ্যন্তরে ফেরত নিয়ে যান।
পঞ্চগড় ১৮ বিজিবি’র এডি বলেন, সকালে ভারতের ১৩২ বিএসএফ নয়াবাড়ি ক্যাম্প কর্তৃক ১৩ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করছিল। কিন্তু বিজিবি’র কড়া প্রতিবাদে পুনরায় সীমান্ত জিরো লাইন থেকে তাদের ভারতে ফেরৎ নিয়ে গেছে। বর্তমানে জিরোলাইনে কেউ নাই এবং পরিস্থিতি শান্ত আছে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *