দিনাজপুর প্রতিনিধি।।দিনাজপুরে তাক্ওয়া হজ্জ গ্রুপ বাংলাদেশ কর্তৃক আয়োজনে এবং তাক্ওয়া অতিথি ট্যুর এন্ড ট্রাভেলস্ এর ব্যবস্থাপনায় “হজ্জ পুনর্মিলনী”-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।১১ জুলাই ২০২৬ শনিবার নাজমা গার্ডেন কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হজ্জ পুনর্মিলনী”-২০২৬ অনুষ্ঠানে হজ্জ ২০২৭ সম্পর্কিত দিক-নির্দেশনা মূলক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রবীণ শ্রমিকনেতা ও সমাজসেবক আলহাজ্ব মোঃ সাইফুল ইসলাম (ওস্তাদ)- এর সভাপতিত্বে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব মাহবুব আহমেদ, তাক্ওয়া হজ গ্রুপ বাংলাদেশের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ মোরছালিন, ফেয়ার ওয়েজ ট্রাভেলস -এর স্বত্বাধিকারী সৈয়দ মোঃ আরাফা রহমান, কালুপীর মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা আবুল কাশেম দিনাজপুরী, দিনাজপুর পুলিশ সুপার কার্যালয় মসজিদের ইমাম হাফেজ শওকত আলী, পুলহাট এলাকার বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আনিসুর রহমান, হাজীদের মধ্য থেকে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব বাবুল চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব লোকমান হাকিম, আলহাজ্ব আনোয়ারুল কাদির জুয়েল, তাকওয়া হজ গ্রুপের হজ গাইড হাফেজ মাওলানা মোঃ আব্দুল মতিন,হাফেজ মোঃ রফিকুল ইসলাম প্রমুখ।আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কালুপীর মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা আলহাজ্ব আবুল কাশেমে দিনাজপুরী। Post Views: 62 Post navigation তেঁতুলিয়ায় সীমান্তে শিশুসহ ১৩ পুশইন চেষ্টা, বিজিবি’র প্রতিরোধ সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার রোধে দিনাজপুরে মতবিনিময় সভা