·ন্যাশনাল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট (NBTI) ও এন্টি মানি লন্ডারিং ডিভিশন (AMLD)-এর যৌথ উদ্যোগে ১১ জুলাই ২০২৬, শনিবার ‘Prevention of Money Laundering with Special Emphasis on Trade-Based Money Laundering (TBML) and Credit-Backed Money Laundering (CBML)’ শীর্ষক একটি দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় ব্যাংকের বিভিন্ন শাখা ও প্রধান কার্যালয়ের বিভিন্ন ডিভিশন থেকে মোট ৫০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।কর্মশালার উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠান উদ্বোধন ঘোষণা করেন ন্যাশনাল ব্যাংক পিএলসি- উপ-ব্যবস্থাপনা পরিচালক (ইন-চার্জ) ও ক্যামেলকো জনাব কাজী কামাল উদ্দিন আহমেদ । তিনি মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা যথাযথভাবে অনুসরণ এবং ব্যাংকে একটি শক্তিশালী কমপ্লায়েন্স সংস্কৃতি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তিনি আরও বলেন, সময়োপযোগী প্রশিক্ষণ কর্মকর্তাদের পেশাগত জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির পাশাপাশি ব্যাংকের সুশাসন ও ঝুঁকি ব্যবস্থাপনাকে আরও কার্যকর করে তোলে।কর্মশালায় উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন ন্যাশনাল ব্যাংক পিএলসি-এর এন্টি মানি লন্ডারিং ডিভিশনের প্রধান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ডেপুটি ক্যামেলকো জনাবা আফরোজা খাতুন, সিএএমএস । তিনি AML/CFT কার্যক্রমে প্রতিটি শাখা ও বিভাগের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন এবং বলেন, কার্যকর অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ, সময়মতো সন্দেহজনক লেনদেন শনাক্তকরণ ও রিপোর্টিং, গ্রাহক যাচাইকরণ এবং যথাযথ ডকুমেন্টেশন নিশ্চিত করা মানি লন্ডারিং প্রতিরোধের অন্যতম পূর্বশর্ত। তিনি আরও বলেন, সম্মিলিত প্রচেষ্টা, দায়িত্বশীলতা ও নৈতিকতার চর্চার মাধ্যমেই একটি শক্তিশালী কমপ্লায়েন্স সংস্কৃতি প্রতিষ্ঠা সম্ভব ।কর্মশালার কারিগরি সেশনে বাংলাদেশ ব্যাংকের মানিলন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ বিভাগের অতিরিক্ত পরিচালক জনাব মোঃ মেহেদী হাসান তিনটি সেশনে “ট্রেড-বেসড মানি লন্ডারিং (TBML): ধারণা, কার্যপ্রণালি ও নিয়ন্ত্রক প্রত্যাশা”, “ক্রেডিট-ব্যাকড মানি লন্ডারিং (CBML): ধারণা, ধরন ও নিয়ন্ত্রক প্রত্যাশা” এবং “মানি লন্ডারিং প্রতিরোধে বাস্তব চ্যালেঞ্জ ও করণীয়” বিষয়ে বিস্তারিত আলোচনা উপস্থাপন করেন। তিনি বিশেষভাবে বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রক ভূমিকা, প্রযোজ্য সার্কুলার ও নির্দেশনা, ঝুঁকিভিত্তিক কমপ্লায়েন্স ব্যবস্থা, যথাযথ কাস্টমার ডিউ ডিলিজেন্স (CDD/EDD), লেনদেন পর্যবেক্ষণ, সন্দেহজনক লেনদেন প্রতিবেদন (STR) দাখিল, এবং ট্রেড ফাইন্যান্সে শক্তিশালী কন্ট্রোল মেকানিজম সম্পর্কে অংশগ্রহণকারীদের অবহিত করেন। পাশাপাশি তিনি মানি লন্ডারিং প্রতিরোধে ব্যাংকসমূহের আইনগত ও নিয়ন্ত্রক দায়বদ্ধতা, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ জোরদারকরণ এবং বাংলাদেশ ব্যাংকের প্রত্যাশা অনুযায়ী সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি মানি লন্ডারিংয়ের আধুনিক কৌশল, নিয়ন্ত্রক প্রত্যাশা, ঝুঁকি শনাক্তকরণ এবং প্রতিরোধমূলক ব্যবস্থা সম্পর্কে অংশগ্রহণকারীদের বাস্তবভিত্তিক ধারণা প্রদান করেন।পরবর্তী কারিগরি সেশনে সিটি ব্যাংক পিএলসি-এর ট্রেড সার্ভিসেস ডিভিশনের ভাইস প্রেসিডেন্ট ও ট্রেড কমপ্লায়েন্স অফিসার জনাব কামরুজ্জামান আকন্দ “ট্রেড-ভিত্তিক মানি লন্ডারিংয়ে ব্যবহারিক চ্যালেঞ্জ ও প্রতিকারমূলক কৌশল” বিষয়ে আলোচনা করেন। তিনি আন্তর্জাতিক বাণিজ্যভিত্তিক মানি লন্ডারিংয়ের বিভিন্ন ঝুঁকি, বাস্তব চ্যালেঞ্জ এবং কার্যকর প্রতিরোধ কৌশল সম্পর্কে ব্যবহারিক দিকনির্দেশনা প্রদান করেন।কর্মশালায় সঞ্চালকের ভূমিকা পালন করেন ন্যাশনাল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ জনাব শাহ্ সৈয়দ রাফিউল বারী এবং তিনি তার বক্তব্যে বলেন, ব্যাংকের বর্তমান পরিস্থিতিতে প্রতিটি কর্মকর্তাকে সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্ব ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। তিনি উল্লেখ করেন, সকলের সমন্বিত প্রচেষ্টা, নিয়ম-নীতির যথাযথ অনুসরণ এবং ঝুঁকি সম্পর্কে সচেতনতার মাধ্যমে বিদ্যমান চ্যালেঞ্জ সফলভাবে মোকাবিলা করা সম্ভব। তিনি আরও বলেন, সতর্কতা ও নিয়ম মেনে দায়িত্ব পালন করলে অপারেশনাল ঝুঁকি এবং সুনামগত (Reputational) ঝুঁকি উল্লেখযোগ্যভাবে হ্রাস পায়, যা ব্যাংকের দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা ও গ্রাহকের আস্থা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পরিশেষে তিনি সকল বক্তা ও অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে কর্মশালার সমাপ্ত ঘোষনা করেন ।আয়োজকরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে ব্যাংকের কমপ্লায়েন্স সংস্কৃতি আরও সুদৃঢ় হবে এবং মানি লন্ডারিং প্রতিরোধে কর্মকর্তাদের সক্ষমতা আরও বৃদ্ধি পাবে। কর্মশালাজুড়ে ইন্টার্যাকটিভ আলোচনা, প্রশ্নোত্তর পর্ব এবং কেসভিত্তিক অনুশীলন অনুষ্ঠিত হয়, যা শেখার পরিবেশকে আরও কার্যকর করে তোলে । পাশাপাশি অংশগ্রহণকারীদের অর্জিত জ্ঞান মূল্যায়নের লক্ষ্যে AMLD ডিভিশনের উদ্যোগে একটি সংক্ষিপ্ত পরীক্ষা গ্রহণ করা হয়National Bank Limited পেজ থেকে Post Views: 43 Post navigation বৈচিত্র্য ও অন্তর্ভুক্তিমূলক কর্মপরিবেশ গড়তে ব্রিটিশ কাউন্সিলের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি