ওয়াহেদুর রহমান, দিনাজপুর।।
দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার কালিরহাট ছোট চন্ডিপুরে মা ও মেয়ে একই রশিতে ফ্যানের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
জানা গেছে, সোমবার ১৩ জুলাই বিকেল সাড়ে ৫ টায় দিনাজপুরে পার্বতীপুর উপজেলার ৭নং মোস্তফাপুর ইউনিয়নের কালিরহাট ছোট চন্ডিপুর গ্রামের সোমবারেও চন্দ্রের পুত্র রিপেন চন্দ্র এর স্ত্রী ছবি রানী (৪০) এবং মেয়ে পল্লবী রানী (১৫) ঘরের কাঠের বর্গায় লাগানো সিলিং ফ্যানে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগায়। রিপেন চন্দ্র ও স্থানীয় লোকজনদের সহযোগিতায় দরজা ভেঙ্গে ঘরের ভেতরে ঢুকে সিলিং ফ্যানের সাথে ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় দেখে। অতঃপর ফাঁস থেকে নিচে নামানোর পরে বুঝতে পারে উভয়ে মৃত্যুবরণ করেছে। এ রিপোর্ট লিখা পর্যন্ত ঘটনার প্রকৃত কারণ জানা যায়নি। ঘটনা স্থলে পুলিশ এসে মৃত দেহগুলো ময়না তদন্তের জন্য থানায় নিয়ে যায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে ।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *