ত্রি-বার্ষিক মেয়াদি নির্বাচনকে সামনে রেখে ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন

ওয়াহেদুর রহমান, দিনাজপুর ॥
বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স অ্যান্ড স্কোরার্স এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার ত্রি-বার্ষিক মেয়াদি নির্বাচনকে সামনে রেখে ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন ও তফসিল ঘোষণা করা হয়েছে।
কমিটির আহবায়ক হলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর মোঃ রেহাতুল ইসলাম খোকা, সদস্য সচিব বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জেলা ক্রিকেট কোচ মোঃ আনোয়ারুল ইসলাম সুমি ও সদস্য হিসেবে রয়েছেন দিনাজপুর জেলা ক্রিকেট দলের অধিনায়ক সানজিত সাহা দ্বীপ।
তফসিল প্রকাশ সূত্রে জানা যায়, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১৪ জুলাই মঙ্গলবার। মনোনয়নপত্র সংগ্রহ ১৫ জুলাই বুধবার ও ১৬ জুলাই বৃহস্পতিবার (২ দিন)। মনোনয়নপত্র জমা ২০ জুলাই সোমবার ও ২১ জুলাই মঙ্গলবার (২ দিন)। মনোনয়নপত্র প্রত্যাহার ২৩ জুলাই বৃহস্পতিবার। বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ ২৮ জুলাই মঙ্গলবার। নির্বাচন অনুষ্ঠিত হবে ৭ আগস্ট শুক্রবার দুপুর ২টা হতে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মোঃ রেহাতুল ইসলাম খোকা বলেন, নির্বাচন পরিচালনার সকল কার্যক্রম দিনাজপুর জেলা স্টেডিয়াম পুলহাট, দিনাজপুর থেকে পরিচালিত হবে। বর্তমানে এই নির্বাচনকে সামনে রেখে দিনাজপুরে আম্পায়ার্স ও স্কোরার্সবৃন্দের মাঝে একটি উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *