দিনাজপুর প্রতিনিধি।।১৪ জুলাই সকাল ১০:৩০ টায় রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ে মাসিক অপরাধ পর্যালোচনা সভা জুন/২০২৬ অনুষ্ঠিত হয়। উক্ত অপরাধ পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম । মাসিক অপরাধ পর্যালোচনা সভায় রেঞ্জাধীন ০৮ জেলার জুন/২০২৬ এর অপরাধ পরিসংখ্যান তুলে ধরা হয়। এছাড়াও রেঞ্জাধীন সকল জেলা/ইউনিট সমূহের নানা রকম সমস্যা সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয়। জুন/২০২৬ মাসের সামগ্রিক কর্ম মূল্যায়নের ভিত্তিতে ‘শ্রেষ্ঠ পুলিশ সুপার’ হিসেবে পুরস্কার লাভ করেন দিনাজপুর জেলা পুলিশ সুপার।সভায় ‘শ্রেষ্ঠ পুলিশ সুপার’ হিসেবে রংপুর রেঞ্জ ডিআইজির কাছ থেকে স্বীকৃতি-স্মারক গ্রহণ করেন দিনাজপুর জেলার পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম। এছাড়াও অত্র রেঞ্জে মাদক/অনলাইন জুয়া/ধর্ষণ সহ নানা রূপ অপরাধ নির্মূল করতে জেলা/ইউনিট থেকে আগত পুলিশ সুপার সহ সকল কর্মকর্তাদের দিক নির্দেশনা প্রদান করেন রেঞ্জ ডিআইজি । উক্ত আলোচনায় আরো উপস্থিত ছিলেন রেঞ্জাধীন জেলা/ইউনিট সমূহ হতে আগত অ্যাড. ডিআইজি এবং পুলিশ সুপার সহ রেঞ্জাধীন ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার ও হাইওয়ে পুলিশ হতে আগত পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপারগণ। Post Views: 52 Post navigation Photo : PM