ইসলামাবাদ :সার্কের মহাসচিব ও রাষ্ট্রদূত গোলাম সারওয়ার আজ ইসলামাবাদস্থ বাংলাদেশ হাইকমিশন পরিদর্শন করেন। মহাসচিবকে বাংলাদেশ হাইকমিশনে অভ্যর্থনা জানান পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোঃ ইকবাল হোসেন খান। এসময় প্রতিরক্ষা উপদেষ্টা, উপ-হাইকমিশনার, প্রেস কাউন্সিলর, কাউন্সিলর কনস্যুলার, দূতালয় প্রধান, হাইকমিশনে কর্মরত কর্মকর্তা/কর্মচারীগণ এবং সার্ক সচিবালয়ের পরিচালক মোঃ ওয়াসিম শাহজাদ চৌধুরি-সহ সার্কের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।মহাসচিব ইসলামাবাদে ডিপ্লোমেটিক এনক্লেভে বাংলাদেশের নবনির্মিত চ্যান্সেরি কমপ্লেক্স ঘুরে দেখেন। পরে তিনি হাইকমিশন চত্ত্বরে একটি গাছের চারা রোপণ করেন। -ত.বি. Post Views: 51 Post navigation ছবি : প্রধানমন্ত্রী ইউএন উইমেনের সঙ্গে বৈঠকে ড. তিতুমীর: বৈশ্বিক সংকটের প্রেক্ষাপটে নারী ও কন্যাশিশুদের সুরক্ষায় সহযোগিতাজোরদারের আহ্বান