স্বাধীনতার ইশতেহার পাঠক জাতীয় বীর শাজাহান সিরাজের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা ও কালিহাতীতে স্মরণসভা ও নানা আয়োজন । ঢাকায় মরহুমের কবরে ফাতেহা পাঠ, কোরআন খানি, কালিহাতীতে মরহুমের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বৃক্ষ বিতরণ, প্রতিটি ইউনিয়নে দোয়া মাহফিল, তবারক বিতরণ ও মরহুমের বর্ণাঢ্য জীবন ও কর্মের উপর আলোচনা সভার আয়োজন করা হয়। কালিহাতী উপজেলার প্রতিটি প্রান্ত থেকে মরহুমের গুণগ্রাহী ভক্ত, অনুরাগী, কর্মি ও অনুসারীরা বিপুল সংখ্যায় উপস্থিত হয়ে এই উদযাপনকে সফল করেছেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৪ কালিহাতী আসনের এমপি লুৎফর রহমান মতিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কালিহাতী উপজেলা বিএনপি’র সভাপতি নজরুল ইসলাম শোভা, প্রাক্তন মেয়র আব্দুল জুব্বার, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শুকুর মাহমুদ, বিশিষ্ট চিকিৎসক ও বিএনপি নেতা ডাক্তার শাহ আলম তালুকদার, সাবেক ছাত্রনেতা ও উপজেলা বিএনপির নেতা মোজাম্মেল হক হিরো, আরিফ সিদ্দিকী সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতৃবৃন্দ। আরো উপস্থিত ছিলেন কালিহাতীর নবনিযুক্তউপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ও কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাইয়ুম।ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা পেজ থেকে Post Views: 59 Post navigation ইউএন উইমেনের সঙ্গে বৈঠকে ড. তিতুমীর: বৈশ্বিক সংকটের প্রেক্ষাপটে নারী ও কন্যাশিশুদের সুরক্ষায় সহযোগিতাজোরদারের আহ্বান