শ্রীময়ী বললেন, “আমি এবং ছেলে দু’জনেই সুস্থ আছি। কৃষভির ভাই কৃষিভ এসেছে। আমরা খুবই খুশি।” সুখবর আসার পর থেকেই তাদের শুভেচ্ছাবার্তায় ভরিয়েছে সবাই।

বিনোদন ডেস্ক :

আবার বাবা হলেন কাঞ্চন মল্লিক। ছবি দিয়ে সুখবর শোনালেন কাঞ্চন এবং শ্রীময়ী চট্টরাজ। পুত্রসন্তানের মা হলেন শ্রীময়ী এবং বাবা হলেন কাঞ্চন। মা এবং সদ্যোজত দু’জনেই সুস্থ আছে। এ কথা আনন্দবাজার ডট কম-কে নিজেই জানিয়েছেন শ্রীময়ী।আনন্দবাজার ডট কম

শ্রীময়ী বললেন, “আমি এবং ছেলে দু’জনেই সুস্থ আছি। কৃষভির ভাই কৃষিভ এসেছে। আমরা খুবই খুশি।” সুখবর আসার পর থেকেই তাদের শুভেচ্ছাবার্তায় ভরিয়েছে সবাই। উত্তেজিত কাঞ্চন জানালেন, “প্রচুর ফোন পাচ্ছি। আমরা খুশি এবং আনন্দিত।” সমাজমাধ্যমের পাতায় একটি পারিবারিক ছবি ভাগ করে নেন যুগলে।

কাঞ্চন এবং শ্রীময়ী লিখেছেন, “আমরা খুব আনন্দিত। কৃষভির ছোট ভাই হয়েছে। তিন থেকে চার হলাম আমরা। জীবনের আরও এক নতুন অধ্যায় শুরু করতে চলেছি আমরা। খুবই উত্তেজিত। কৃষিভকে পরিবারে স্বাগত।”

প্রসঙ্গত, সন্তান হওয়ার খবর তেমন কাউকে দেননি শ্রীময়ী-কাঞ্চন। একই ভাবে কৃষভির জন্মের সময়েও সবটা আড়ালেই রেখেছিলেন তারা। কালীপুজোর পরেই বাড়িতে লক্ষ্মী আসার সুখবর শোনান তারা। মেয়ে হওয়ার দেড় বছরের মাথায় পুত্রসন্তানের জন্ম দিলেন শ্রীময়ী। তবে অনেক দিন ধরেই ছিল গুঞ্জন। বিধানসভা নির্বাচনের সময় অভিনেত্রীর একটি ছবিকে ঘিরে তৈরি হয়েছিল নানা আলোচনা। ওড়নায় ঢাকা ছিল তার স্ফীতোদর। সেই সময় তাকে নতুন অতিথি আসা নিয়ে প্রশ্ন করা হলেও এড়িয়ে গিয়েছিলেন। তবে সন্তান আসার সুখবরে তাদের শুভেচ্ছায় ভরিয়েছেন টলিপাড়ার অনেকেই।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *