ঢাকা : প্রাইম ব্যাংক পিএলসি সম্প্রতি স্ট্র্যাটেজিক অটোসার্ভিসেস লিমিটেড (নিশান)-এর সঙ্গে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে। ঢাকায় নিশানের কর্পোরেট কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। চুক্তির আওতায় প্রাইম ব্যাংক পিএলসি-এর গ্রাহক ও কর্মিরা স্ট্র্যাটেজিক অটোসার্ভিসেস লিমিটেড থেকে সম্পূর্ণ নতুন নিশান গাড়ি ক্রয়ের ক্ষেত্রে বিশেষ মূল্যছাড় সুবিধা উপভোগ করতে পারবেন। চুক্তিতে প্রাইম ব্যাংক পিএলসি-এর পক্ষে স্বাক্ষর করেন সিকিউরড কনজ্যুমার ফাইন্যান্সিং অ্যান্ড এমবেডেড পেমেন্টস বিভাগের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট তাকিয়ান চৌধুরী এবং স্ট্র্যাটেজিক অটোসার্ভিসেস লিমিটেড (নিশান)-এর পক্ষে স্বাক্ষর করেন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর-সেলস মো. নাজমুল হক। এ সময় স্ট্র্যাটেজিক অটোসার্ভিসেস লিমিটেডের ডেপুটি ম্যানেজার- সেলস মো. মাহিদুল হক এবং ডেপুটি ম্যানেজার- সেলস মো. মুফাখখারুল ইসলাম মাসুদসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই সহযোগিতা প্রাইম ব্যাংকের গ্রাহকদের জন্য শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলোর সঙ্গে কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে উন্নত লাইফস্টাইল সুবিধা ও বিভিন্ন সেবা প্রদানের প্রতিশ্রুতিরই প্রতিফলন। Post Views: 35 Post navigation প্রাইম ব্যাংক ও ডিএইচএস অটোস-এর মধ্যে চুক্তি স্বাক্ষর ‘মোস্ট সাস্টেইনেবল টেলিকমিউনিকেশন কোম্পানি অব দি ইয়ার’ অ্যাওয়ার্ড পেল গ্রামীণফোন