আন্তর্জাতিক ডেস্ক :যে তিনটি প্রতিশ্রুতি পেয়ে আন্দোলন প্রত্যাহার করেছিল ককরোচ জনতা পার্টি তার মধ্যে অন্যতম হলো, বিক্ষোভ প্রদর্শনকারীদের বিরুদ্ধে সব ফৌজদারি মামলা তুলে নেয়া।বিবিসি প্রতিবাদ কর্মসূচি তুলে নেয়ার দুই দিন পরে বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারিকে সমাজমাধ্যমে ট্যাগ করে প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দিল ককরোচ জনতা পার্টি। সামাজিক মাধ্যম এক্স-এ একটি পোস্ট করে সিজেপি লিখেছে, জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিংয়ের দেয়া প্রতিশ্রুতি ভাঙবেন না। বিক্ষোভকারীদের বিরুদ্ধে ফৌজদারি মামলা প্রত্যাহার করুন। প্রসঙ্গত, বিহার ও পশ্চিমবঙ্গে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা চেয়ে যে প্রতিবাদ হয়েছিল, সেখানে বিশৃঙ্খলার ছবি সামনে এসেছে। বিহারে সম্পত্তি তছরুপের ধারায় কয়েকটি মামলা হয়েছে বলে জানা গেছে। অন্যদিকে কলকাতায় সিজেপি ও বামপন্থিদের মিছিল চলাকালীন সাংবাদিকদের উপর আক্রমণের ঘটনায় সাংবাদিকদের অভিযোগের ভিত্তিতে ১৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। Post Views: 23 Post navigation আধারের ‘রূপকার’ থেকে ইসরোর প্রাক্তন প্রধান! পরীক্ষা-সংস্কারের টাস্কফোর্সের ৬ সদস্যকে জেনে রাখুন