দিনাজপুর প্রতিনিধি।।হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) বিজয়২৪ হল ফুটবল প্রতিযোগিতা-২০২৬ ২৭ জুলাই ২০২৬ থেকে শুরু হয়েছে| বিকেল ৪.৩০টায় বিজয় ২৪ হল সংলগ্ন খেলার মাঠে উক্ত প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার| অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজয় ২৪ হলের হল সুপার প্রফেসর ড. মো. নিজাম উদ্দীন| এ সময় উপস্থিত ছিলেন শহীদ আবরার ফাহাদ হলের হল সুপার প্রফেসর ড. আবুল কালামসহ অন্যান্য শিক্ষক, কর্মকর্তাবৃন্দ এবং হাবিপ্রবি ছাত্রদল এর সভাপতি মো. এহসানুল কবির অর্নব ও সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা প্রমুখ| প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়; এটি শৃঙ্খলা, নেতৃত্ব, দলগত চেতনা, সহনশীলতা এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ গড়ে তোলার এক অনন্য ক্ষেত্র| আমি আশা করি, সকল অংশগ্রহণকারী ক্রীড়াসুলভ মনোভাব, সততা ও ন্যায্যতার সঙ্গে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে এবং বিজয়ের পাশাপাশি পারস্পরিক সম্মান ও ভ্রাতৃত্বের মূল্যবোধকে সমুন্নত রাখবে| আয়োজক কমিটির সংশ্লিষ্ট সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানাই| উল্লেখ্য, বিজয় ২৪ হল ফুটবল টুর্নামেন্টে ৬ টি দল অংশগ্রহণ করবে| উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় ইরেকটাস-এক্স বনাম ব্লু হকস| Post Views: 31 Post navigation দিনাজপুরে ফুলবাড়ীতে মাসিক আইন শৃঙ্খলাসভা অনুষ্ঠিত হাবিপ্রবির বিদেশি শিক্ষার্থীদের সাথে ভাইস-চ্যান্সেলর মহোদয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত