‎দিনাজপুর প্রতিনিধি।।
‎দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত। সোমবার সকাল সাড়ে ১১টায় ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে মাসিক আইন শৃঙ্খলা
‎সভা ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আহমেদ হাছান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে সার্বিক পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন আইন শৃঙ্খলা
‎কমিটির সভাপতি আহমেদ হাছান। আইনশৃঙ্খরা কমিটির বিস্তারিত বিষয় তুলে ধরে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা সহকারী কমিশনার ভূমি সামিউল ইসলাম, ফুলবাড়ী
‎থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল লতিফ, ফুলবাড়ী ২৯ বিজিবি’র নায়েক সুবেদার রমিজ, মহিলা বিষয়ক কর্মকর্তা রীতা মন্ডল, উপজেলা মৎস কর্মকর্তা রাশেদা আক্তার, উপজেলা
‎বিদ্যুৎ উন্নয়ন বোর্ড নেসকোর আবাসিক প্রকৌশলী মোঃ দেলোয়ার হোসেন, ফুলবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর এ.জি.এম মোঃ সাব্বির, উপজেলা সেনেটারী ইন্সপ্রেক্টর শ্রী সুমন্দ্র চন্দ্র রায়, তেঁতুলিয়া মাদ্রাসার সুপার মোঃ আব্দুল জব্বার, উপজেলা ইসলামি ফাউন্ডেশন এর আব্দুল কাইয়ুম,উপজেলা নির্বাচন অফিসার আব্দুস সামাদ, উপজেলা
আইসিটি কর্মকর্তা মোছাঃ রোখসানা খাতুন, বেতদিঘী ইউপি প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নান, আলাদীপুর ইউপি চেয়ারম্যান মোঃ মোয়াজ্জেম হোসেন, ভোক্তা অধিকারের সদস্য মোঃ এম.এ মাসুদ রানা, ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের
সভাপতি ও সিনিয়র সাংবাদিক মোঃ আফজাল হোসেন সহ আইন শৃঙ্খলা কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন। আইন শৃঙ্খলা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার আহমেদ হাসান বলেন, উপজেলার সার্বিক পরিস্থিতি সন্তোষজনক, তবে মাদক নির্মূলে যুব সমাজ সহ সকলকে এগিয়ে আসতে হবে তা না হলে সমাজ থেকে এই ভয়ঙ্কর মাদক নির্মূল কোনো ভাবে সম্ভব নয়। এ জন্য প্রত্যেক মসজিদের ইমাম ও স্কুল, কলেজ,
মাদ্রাসার শিক্ষকদেরকে বেশি বেশি করে মাদক নির্মূলে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *