আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার আটপাড়ায় নানা আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে।

এ উপলক্ষে বুধবার (২৮ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা যুবদলের আহ্বায়ক হাজী আনোয়ারুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মাসুম চৌধুরী, জেলা বিএনপির সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক আজিজুল হক চন্দন, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল আলম সোহেল এবং সাবেক উপজেলা বিএনপির সদস্য আমির খসরু স্বপন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সদস্যসচিব নূর ফরিদ খান।

কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে নেত্রকোনার আটপাড়ায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন সম্পন্ন হয়।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *