দিনাজপুর প্রতিনিধি :
দিনাজপুরে সোনালী ব্যাংক পিএলসি সুইহারী শাখার উদ্যোগে বাংলা কিউআর (Bangla QR) ব্যবহার বৃদ্ধি ও ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

২৮ জুলাই মঙ্গলবার বিকেলে সোনালী ব্যাংক সুইহারী শাখায় এই ক্যাম্পেইনের আয়োজন করা হয়।

সোনালী ব্যাংক পিএলসি সুইহারী শাখার ম্যানেজার (সিনিয়র প্রিন্সিপাল অফিসার) এএসএম রাশেদুজ্জামানের সভাপতিত্বে ক্যাম্পেইনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সোনালী ব্যাংক পিএলসি প্রিন্সিপাল অফিস দিনাজপুর নর্থ জোনের ডেপুটি জেনারেল ম্যানেজার (ইনচার্জ) সাইয়েদ শাহজামাল।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন
সোনালী ব্যাংক পিএলসি দিনাজপুর নর্থ জোনের এসপিও মোঃ রেজওয়ানুল হক, এসপিও মোঃ হারুন অর রশিদ, এসপিও মোঃ মোস্তাফিজুর রহমান, স্টেশন রোড শাখার ম্যানেজার এসপিও মোঃ সাইফুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে সোনালী ব্যাংক প্রিন্সিপাল অফিস দিনাজপুর নর্থের সিনিয়র অফিসার ও জিয়া পরিষদ সোনালী ব্যাংক দিনাজপুরের সাধারণ সম্পাদক এএইচএম শাহজালাল, সহ-সাধারণ সম্পাদক মোঃ জুলফিকার আলী রায়হানসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তা কর্মচারী ও ব্যাংকের গ্রাহকবৃন্দ উপস্থিত ছিলেন।

ক্যাম্পেইনে বাংলা কিউআরের বিস্তারিক দিক তুলে ধরে জানানো হয়, বাংলা কিউআর ডিজিটাল পেমেন্ট ও নিরাপদ ভবিষ্যতের সহজ মাধ্যম। বাংলা কিউআর ব্যবহারে একজন ব্যবসায়ী ও গ্রাহক সহজে ও দ্রুত সময়ে লেনদেন করতে সক্ষম হবেন।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *