দিনাজপুর প্রতিনিধি :
২৮ জুলাই ২০২৬ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ইনস্টিটিউট অব রিসার্চ এন্ড ট্রেনিং (আইআরটি) এর আয়োজনে ৩য় দিনের মত বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিত হয়| আজকের কর্মশালায় কৃষি অনুষদ ও বিজনেস স্টাডিজ অনুষদের শিক্ষক ও গবেষকদের রিসার্চ পেপার উপস্থাপন করা হয়| উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবির মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা| বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার ট্রেজারার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির| এছাড়াও এ সময় উপস্থিত ছিলেন কৃষি অনুষদের ডীন প্রফেসর ড. মো. মনিরুজ্জামান বাহাদুর, বিজনেস স্টাডিজ অনুষদের ডীন প্রফেসর ড. মো. জামাল উদ্দিন, আইআরটি’র পরিচালক প্রফেসর ড. মো. আলমগীর হোসেন এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. এস এম এমদাদুল হাসান|

উল্লেখ্য, ৩য় দিনে কৃষি অনুষদের ২০টি এবং বিজনেস স্টাডিজ অনুষদের ৯টি গবেষণা প্রজেক্ট উপস্থাপন করা হয়|

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *