দিনাজপুর প্রতিনিধি।।ঘন আনন্দময় পরিবেশে দিনাজপুর প্রেসক্লাব (নিমতলা) মিলনায়তনে মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।৩০ জুলাই বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় দিনাজপুর প্রেসক্লাবের আহ্বায়ক এ এইচ বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুল হুদা দুলাল, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহীন হোসেন, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজের দিনাজপুর ইউনিট প্রধান জাবেদ হোসেন, দৈনিক প্রথম আলোর দিনাজপুর প্রতিনিধি রাজিউল ইসলাম রাজু এবং মাছরাঙা টেলিভিশনের দিনাজপুর প্রতিনিধি রেজাউল করিম রঞ্জু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দিনাজপুর টেলিভিশন জার্নালিস্টঅ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও দীপ্ত টেলিভিশনের প্রতিনিধি সুলতান মাহমুদ।প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার বলেন, সাংবাদিক ও জেলা পুলিশের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এলাকা তথা দেশের সামগ্রিক উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। এসময় প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক সহ ক্যামরাপার্শনগন উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন এবং মাছরাঙা টেলিভিশনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। Post Views: 27 Post navigation দিনাজপুর সদর উপজেলা এলজিইডি’র আয়োজনেগ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক সড়কঅগ্রাধিকার ও তথ্য যাচাইকরণ বিষয়ক কর্মশালা দিনাজপুরে এডাব এর প্রশিক্ষন সমাপনী অনুষ্ঠানে ইউএনও সদর জিও-এনজিও সকলকে নিয়ে কাজ করতে পারলে দেশের উন্নয়ন সম্ভব