,তৃণমূলের ক্রীড়া প্রতিভা তুলে আনতে কাজ করছে সরকার-প্রতিমন্ত্রী মীর শাহে আলমবগুড়া :স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, তৃণমূলের ক্রীড়া প্রতিভা তুলে আনতে কাজ করছে সরকার। একটি সুস্থ, মেধাবী ও দেশপ্রেমিক প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলার কোনো বিকল্প নেই। তাই বর্তমান সরকার খেলাধুলাকে জাতীয় উন্নয়নের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হিসেবে বিবেচনা করছে।প্রতিমন্ত্রী আজ বগুড়ার শিবগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬’ উপলক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান (স্কুল, কলেজ ও মাদ্রাসা) ও শারীরিক শিক্ষা শিক্ষকবৃন্দের অংশগ্রহণে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্ততায় এসব কথা বলেন।প্রতিমন্ত্রী বলেন, প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ শুধু একটি ফুটবল টুর্নামেন্ট নয়; এটি দেশের তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করার একটি জাতীয় উদ্যোগ। শহর-গ্রামের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যেন নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ পায়, সেই লক্ষ্য নিয়েই এ আয়োজন।মীর শাহে আলম আরো বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দেশের প্রতিটি উপজেলায় খেলাধুলার পরিবেশ গড়ে তোলা, মাঠ সংরক্ষণ, তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে ক্রীড়া কার্যক্রম সম্প্রসারণ এবং আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ তৈরির লক্ষ্যে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে। এসময় তিনি আসন্ন প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা সফল করতে শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমানের সভাপতিত্বে সভায় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতিসহ বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।-ত.বি. Post Views: 17 Post navigation সন্দেহজনক হাম রোগে মৃত্যু ৩