মহেন্দ্র সিংহ ধোনির বাটার চিকেন প্রীতি নিয়ে কথা বলেন প্রাক্তন ক্রিকেটার রবিন। সেটি খাওয়ার ধরন বা অভ্যাসই উত্থাপ্পার কাছে সবচেয়ে বিস্ময়কর মনে হয়েছিল।

স্পোর্টস ডেস্ক :

সাদামাঠা ঘরোয়া খাবার খেয়েই নিজের ফিটনেস বা়ড়িয়েছেন মহেন্দ্র সিংহ ধোনি। কিন্তু একটি খাবারের প্রতি আকর্ষণ এমনই বেশি ছিল যে, নিজেকে আটকাতে পারতেন না। আর তা হল, বাটার চিকেন। কেউ বাটার চিকেনের সঙ্গে নান খেতে ভালবাসেন, কেউ আবার রুটি বা ভাত। একই খাবার নানা ভাবে খাওয়া যায় বটে, কিন্তু ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক যে ভাবে বাটার চিকেন খান, তা দেখে হতভম্ব প্রাক্তন ক্রিকেটার রবিন উত্থাপ্পাও।আনন্দবাজার ডট কম

এক সাক্ষাৎকারে ধোনির বাটার চিকেন প্রীতি নিয়ে কথা বলেন রবিন। সেটি খাওয়ার ধরন বা অভ্যাসই তার কাছে সবচেয়ে বিস্ময়কর মনে হয়েছিল। তার কথায়, ‘‘চেন্নাই সুপার কিংসের দল যখনই বাটার চিকেন অর্ডার করত, ধোনি রুটি দিয়ে সেখান থেকে কেবল টম্যাটোর গ্রেভিটুকু খেত। মাংসগুলো খেত না। আর যদি কালেভদ্রে মুরগির মাংসের টুকরো খেত, তখন আর রুটি খেত না।’’

অনেকের মনেই প্রশ্ন উঠেছে, শুধু বাটার চিকেন খাওয়া কি স্বাস্থ্যকর? পুষ্টিবিদদের মতে, বাটার চিকেনে প্রোটিনের পরিমাণ ভাল হলেও এতে মাখন, ক্রিম এবং তেলের ব্যবহারও তুলনামূলক ভাবে বেশি থাকে। ফলে এটি নিয়মিত বা অতিরিক্ত পরিমাণে খাওয়া স্বাস্থ্যকর নয়। তবে মাঝে মাঝে পরিমিত পরিমাণে খেলে সমস্যা হওয়ার কথা নয়।

তা ছাড়া এমএস ধোনি খুব বেশি প্রক্রিয়াজাত খাবার খাওয়া বা ডায়েট ভাঙার পক্ষপাতী নন, ছিলেনও না খেলার সময়ে। ঘরে রাঁধা খাবারই ভরা থাকত তার পাতে। ভর্তি সব্জি, ডাল, রুটি, চর্বিহীন প্রোটিনই খেতেন ধোনি। মাঝেমধ্যে শখ হলে এই ভাবে বাটার চিকেন খেয়ে মনকেও পুষ্টির জোগান দিতেন। টক-ঝাল গ্রেভি, নরম নরম মাংসের টুকরো, মাখন, ক্রিম আর সুগন্ধি মশলার সুবাসে যে কারও জিভে জল চলে আসতে পারে। ধোনিও তো রক্তমাংসের মানুষ। তার মনেরও রসদ চাই যে!

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *