পরিবার সূত্রে খবর, বাড়িতে অনিল জানিয়ে গিয়েছিলেন তিনি লাদাখ এবং লাহুলে যাবেন। পরিকল্পনা মতো লাদাখের জাস্কর উপত্যকার পাদুম থেকে লাহুলে যাওয়ার পথেই নিখোঁজ হয়ে যান অনিল। আন্তর্জাতিক ডেস্ক : বাইকে করে একা একা ঘুরে বেড়ানোই তার নেশা। সেই নেশার টানেই হিমাচল প্রদেশের উদ্দেশে বেরিয়ে পড়েছিলেন তেলঙ্গানার হায়দরাবাদের যুবক অনিল মার্লা। কিন্তু গত ১৯ জুলাই থেকে তার আর কোনও হদিস মিলছে না। ভাঙাচোরা অবস্থায় তার বাইক উদ্ধার হলেও কোনও খোঁজ নেই অনিলের। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী।আনন্দবাজার ডট কম পরিবার সূত্রে খবর, বাইক নিয়ে একা একা ঘুরতেই ভালবাসেন অনিল। বাড়িতে জানিয়ে গিয়েছিলেন তিনি লাদাখ এবং লাহুলে যাবেন। পরিকল্পনা মতো লাদাখের জাস্কর উপত্যকার পাদুম থেকে লাহুলে যাওয়ার পথেই নিখোঁজ হয়ে যান অনিল। পুলিশ সূত্রে খবর, দারচা-শিঙ্কু লা রোডে একটি খরস্রোতা নদীর পাশ থেকে তার ভাঙাচোরা বাইক, হেলমেট, মোবাইল ফোন এবং ব্যাগ উদ্ধার হয়েছে। অনিলের স্ত্রী সুমিতা লাহুলে পৌঁছে গিয়েছেন। তিনি জানিয়েছেন, ১৮ জুলাই অনিলের সঙ্গে শেষ বার ফোনে কথা হয়েছিল তার। ১৯ জুলাই তাকে মেসেজও করেছিলেন অনিল। সেই সময় সুমিতাকে জানিয়েছিলেন যে, পাদুম থেকে লাহুলের দিকে যাচ্ছেন। কিন্তু বিকেলে ফোন করলে অনিল আর তা ধরেননি। লাগাতার চেষ্টা করেও তার সঙ্গে যোগাযোগ করা যায়নি। ফোন বন্ধ ছিল। তদন্তকারীরা মনে করছেন, গভীর খাদে পড়ে গিয়ে থাকতে পারেন অনিল। তার পর হয়তো ভাগা নদীর জলে ভেসে গেছেন। সুমিতা বলেন, ‘‘অত্যন্ত সাবধানী ছিল অনিল। কখনও বেপরোয়া ভাবে বাইক চালাত না। পুলিশ যথেষ্ট সাহায্য করছে। কিন্তু আমাকে বার বার বলা হচ্ছে, দুর্গম পাহাড়ি পথে এ রকম দুর্ঘটনা হামেশাই হয়। কিন্তু তার যে সত্যিই কোনও দুর্ঘটনা হয়েছে, এমন কোনও প্রমাণ মেলেনি।’’ নদী উপত্যকায়, পাহাড়ি খাদে ড্রোনের মাধ্যমে তল্লাশি চালানো হচ্ছে। লাহুল-স্পিতির পুলিশ সুপার শিবানী মেহলা বলেন, ‘‘বাইকারের কোনও হদিস মেলেনি। আমাদের অভিযান চলছে।’’ গত মে মাসে কুলু পৌঁছোন অনিল। ভুন্টর থেকে একটি বাইক ভাড়া করেন। কুলুতে কয়েক দিন কাটান। তার পর জুলাইয়ে লাদাখের উদ্দেশে রওনা দেন। Post Views: 21 Post navigation ‘ইতিহাস মনে রাখে কারা দরজা বন্ধ করেছিল, মনে রাখবে কারা দরজা খুলেছিল’! শুভেন্দুর থেকে সংবর্ধনা পেয়ে বললেন তসলিমা