ঢাকা :সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫ এর শূন্যপদে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩৮৪ জন শিক্ষকের যোগদান তারিখ ২৯ অক্টোবরের পরিবর্তে আগামী ১ অক্টোবর ধার্য করা হয়েছে এবং ৪ অক্টোবর তাদের পদায়ন করা হবে।আজ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয়-২ শাখার এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, নির্বাচিত প্রার্থীগণ আগামী ১ অক্টোবর সংশ্লিষ্ট জেলার জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান করবেন। নির্বাচিতদের যথাসময়ে নিয়োগপত্র প্রেরণ করা হবে। যোগদানের পর ৪ অক্টোবর পদায়ন শেষে পরবর্তী সময়ে তাদের প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য প্রেরণ করা হবে। -ত.বি. Post Views: 19 Post navigation বাণিজ্যমন্ত্রীর সাথে মিয়ানমারের রাষ্ট্রদূতের বৈঠক,দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা বাংলাদেশে গাড়িচালকদের জন্য উবারের হাইব্রিড সাবস্ক্রিপশন চালু