আজ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান ও প্রযুক্তিতে আগ্রহী নারী শিক্ষার্থীদের নিয়ে একটি প্রাণবন্ত “ফায়ারসাইড চ্যাট: রোল মডেল টক অ্যান্ড ক্যারিয়ার গাইডেন্স” কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ক্যারিয়ার গঠন, নেতৃত্ব এবং প্রযুক্তি ও প্রকৌশল খাতের ক্রমবর্ধমান চাহিদার ওপর অনুপ্রেরণামূলক আলোচনা করা হয়।
উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে এটুআই এর প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) মোহাঃ আব্দুর রফিক মেধা বিকাশের জন্য একটি উদ্ভাবনী ও অন্তর্ভুক্তিমূলক পরিবেশ তৈরির গুরুত্ব তুলে ধরেন। বিশেষ অতিথি এটুআই-এর হেড অব প্রোগ্রাম ম্যানেজমেন্ট আব্দুল্লাহ আল ফাহিম বলেন, “ভবিষ্যতের উপযোগী দক্ষ পেশাদার তৈরি করতে প্রাতিষ্ঠানিক শিক্ষার সাথে বাস্তব কর্মক্ষেত্রের চাহিদার মেলবন্ধন ঘটানো জরুরি।”
অনুষ্ঠান বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল আলীম এবং শিক্ষার্থী উপদেষ্টা অধ্যাপক খুরশেদ আলম।
ফায়ারসাইড চ্যাট ও ক্যারিয়ার গাইডেন্স কর্মশালায় বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নাদিয়া জামান, প্রিন্সিপাল এসকিউএ ইঞ্জিনিয়ার, ব্রেইন স্টেশন ২৩; শাকিলা আক্তার মিম, কমিউনিকেশনস অ্যাসোসিয়েট, ইউএনডিপি বাংলাদেশ; এবং তানহা ইসলাম, ডিজিটাল প্রোডাক্ট ম্যানেজার, বাংলালিংক। বিশেষজ্ঞরা অনুষ্ঠানে তাঁদের মূল্যবান অভিজ্ঞতা ও মতামত শেয়ার করেন, যা শিক্ষাপ্রতিষ্ঠান ও শিল্পখাতের মধ্যকার সহযোগিতার প্রয়োজনীয়তাকে আরও স্পষ্ট করে তোলে।
নেদারল্যান্ডস দূতাবাসের সহায়তায় পরিচালিত শি-স্টেম (SheSTEM) উদ্যোগের মাধ্যমে তরুণীদের বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে সফল হতে প্রয়োজনীয় জ্ঞান, আত্মবিশ্বাস ও বাস্তব অভিজ্ঞতা দেওয়া হচ্ছে। স্টেম (STEM) ক্যারিয়ারে দক্ষতা, সমতা ও অন্তর্ভুক্তি বাড়াতে পাঁচটি অংশীদার প্রতিষ্ঠান—এটুআই, ১০ মিনিট স্কুল, ডেভলার্ন কনসাল্টিং, লাইটক্যাসল পার্টনার্স এবং পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ যৌথভাবে এই শি-স্টেম উদ্যোগটি পরিচালনা করছে।
a2i – Aspire to Innovate পেজ থেকে

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *