গণতান্ত্রিকভাবে নির্বাচিত বর্তমান নিরঙ্কুশ সংখাগরিষ্ঠ সরকার ও শক্তিশালী বিরোধীদলের আস্থা অর্জন করে সংসদকে কার্যকর করে তোলায় সুইজারল‌্যান্ডের রাষ্ট্রদূত মি. রেটো রেলিং ত্রয়োদশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি’র ভূমিকার প্রশংসা করেছেন। আজ ২২ জুন সকালে বাংলাদেশ জাতীয় সংসদ ভবনে স্পীকারের সাথে সৌজন‌্য সাক্ষাৎ করেন সুইজারল‌্যান্ডের রাষ্ট্রদূত।
গণঅভ‌্যুত্থান পরবর্তী এ সংসদ গণঅভ‌্যুত্থানের আকাঙ্খা ধারণ করে গণমানুষের আস্থা অর্জন করে তার মেয়াদ পূরণ করবে। সংসদ সদস‌্যদের সক্ষমতা বৃদ্ধিতে ইইউভূক্ত রাষ্ট্র হিসেবে স্পীকার সুইজারল‌্যান্ডের ভূমিকার জন‌্য ধন‌্যবাদ জানান। বাংলাদেশের গণতন্ত্র এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহ শক্তিশালী করতে স্পীকার সুইজারল‌্যান্ডকে বাংলাদেশের পাশে থাকার আহবান জানান। স্পীকার দুই দেশে আন্ত:সংসদীয় টিম গঠন করে অভিজ্ঞতা বিনিময়ের প্রস্তাব দেন রাষ্ট্রদূতকে।
বাংলাদেশে উন্নয়ন সহযোগিতা অব‌্যাহত রাখার পাশাপাশি ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন এর মাধ‌্যমে বাংলাদেশ-সুইজারল‌্যান্ডের সংসদীয় কার্যক্রম জোরদার এবং সাংস্কৃতিক বিনিময়ের মাধ‌্যমে দুই দেশের জনগণের সাথে সম্পর্ক আরো সুদৃঢ় করণে স্পীকার সুইজারল‌্যান্ড সরকারের সহযোগিতা কামনা করেন।
বাংলাদেশে মানবিক সহায়তা, শিক্ষা, অর্থনৈতিক উন্নয়ন, জলবায়ু সহনশীলতা এবং বেসরকারী উন্নয়নে সুইজারল‌্যান্ড সরকারের চলমান সহযোগিতা অব‌্যাহত রাখার পাশাপাশি দুই দেশের সংসদীয় অভিজ্ঞতা বিনিময়ের মাধ‌্যমে উভয় দেশ উপকৃত হতে পারে বলে সুইজারল‌্যান্ডের রাষ্ট্রদূত আশাব‌্যক্ত করেন।
Bangladesh Parliament-জাতীয় সংসদ পেজ থেকে

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *