মঙ্গলবার আদালতে মমতার আইনজীবী কল্যাণ জানান, প্রয়োজনীয় কাগজপত্র হাতে না-পাওয়ায় মামলার শুনানি এগোনো যাচ্ছে না। শুভেন্দুর আইনজীবী জয়দীপ কর, লিখিত জবাব দেয়ার জন্য চার সপ্তাহ সময় চান। আন্তর্জাতিক ডেস্ক :ভবানীপুর বিধানসভার নির্বাচনী ফলাফলকে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টে মামলা করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সেই মামলার শুনানি পিছিয়ে গেল। আদালতের নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরেও মামলার প্রয়োজনীয় নথিপত্র এখনও হাতে পাননি মমতার আইনজীবী। বিষয়টি জানার পরেই ক্ষোভপ্রকাশ করেন বিচারপতি গৌরাঙ্গ কান্ত। হাই কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব করেন তিনি।আনন্দবাজার ডট কম মঙ্গলবার আদালতে মমতার আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, প্রয়োজনীয় কাগজপত্র হাতে না-পাওয়ায় মামলার শুনানি এগোনো যাচ্ছে না। মুখ্যমন্ত্রী তথা ভবানীপুরের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর আইনজীবী জয়দীপ কর, লিখিত জবাব দেয়ার জন্য চার সপ্তাহ সময় চান। এর বিরোধিতা করেন কল্যাণ। ক্ষোভ উগরে দিয়ে কল্যাণ বলেন, “কলকাতা হাই কোর্টের তো অলিখিত নিয়মই হয়ে দাঁড়িয়েছে যে, নির্বাচনী মামলার নিষ্পত্তি পাঁচ বছরেও হয় না!” শুভেন্দুর আইনজীবী তার সওয়ালে জানান, আদালতের পূর্ববর্তী নির্দেশ মেনেই সংশ্লিষ্ট ইভিএম এবং মামলার যাবতীয় প্রাসঙ্গিক নথিপত্র যথাযথ ভাবে সংরক্ষণ করা হয়েছে। ফলে মামলার গতি স্তব্ধ হওয়ার বা বিলম্ব ঘটার কোনও যুক্তিসঙ্গত কারণ নেই বলেই দাবি করেন তিনি। উভয় পক্ষের সওয়াল-জবাব শোনার পর বিচারপতি কান্ত নির্দেশ দেন, আগামী চার সপ্তাহের মধ্যে মামালার সঙ্গে যুক্ত প্রতিটি পক্ষকে নিজেদের কাছে থাকা প্রয়োজনীয় নথির কপি অপর পক্ষকে হস্তান্তর করতে হবে এবং সেই সংক্রান্ত হলফনামা আদালতে পেশ করতে হবে। চার সপ্তাহ পরে এই মামলার পরবর্তী শুনানি হবে। অন্য দিকে, ভবানীপুর বিধানসভার কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করা এক প্রার্থীও মামলায় যুক্ত হতে চেয়ে হাই কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে চিঠি দিয়েছেন। সে ব্যাপারে রেজিস্ট্রার জেনারেলকে রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছেন বিচারপতি। Post Views: 35 Post navigation অবৈধ অভিবাসী ঠেকাতে পাঁচটি ক্ষেত্রে নিরাপত্তা দ্বিগুণ করার আহ্বান ইউরোপীয় ইউনিয়নের