গভীর শোকের সঙ্গে জানানো যাচ্ছে যে, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট, দেশের বিশিষ্ট চিকিৎসক, বরেণ্য ব্যক্তিত্ব এবং সকলের শ্রদ্ধাভাজন মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডা. এ. আর. খান বার্ধক্যজনিত জটিলতায় আজ রাত আনুমানিক ৮:৪৫ মিনিটে ১০০ বছর বয়সে ইন্তেকাল করেছেন।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।তার মৃত্যুতে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন পরিবারের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হচ্ছে।মরহুমের বর্ণাঢ্য কর্মজীবনে তিনি দেশের স্বাস্থ্যসেবায় দীর্ঘদিন নিষ্ঠা, দক্ষতা ও সুনামের সঙ্গে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। চিকিৎসাসেবা ও সমাজকল্যাণে তার অসামান্য অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।আমরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও আন্তরিক সহমর্মিতা জ্ঞাপন করছি।মহান আল্লাহ তাআলা মরহুমকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন এবং তার পরিবারকে এই শোক ধৈর্যের সঙ্গে বহন করার তাওফিক দান করুন। আমীন। National Heart Foundation of Bangladesh পেজ থেকে : -পোস্টটি ২২ ঘণ্টা আগের Post Views: 24 Post navigation ছবি : প্রধানমন্ত্রী ( বুড়িগঙ্গা নদীর পানি ও পরিবেশ উন্নয়ন শীর্ষক বৈঠক)