দিনাজপুর প্রতিনিধি।।
দিনাজপুর জেলার পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা পিপিএম এর দিকনির্দেশনায় ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ আনোয়ার হোসেন এর সার্বিক তত্ত্বাবধানে, সহকারী পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান, কাহারোল সার্কেল-এর নেতৃত্বে এবং অফিসার ইনচার্জ কাহারোল থানা, দিনাজপুর সহ থানার একটি চৌকস টিম থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার, ওয়ারেন্ট তামিল ডিউটি করাকালীন ৫ আগস্ট ২০২৬ তারিখ রাত ৪ টায় ৮৮ কেজি মাদকদ্রব্য গাজাসহ ২জনকে গ্রেফতার করেছে।
ঘটনার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ৫ আগস্ট
২০২৬ তারিখ রাত্রী ৪ টায় কাহারোল থানার ৫নং সুন্দরপুর ইউনিয়নের ১১ মাইল ইটুয়া গ্রামে সহকারী পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান, কাহারোল সার্কেল-এর নেতৃত্বে এবং অফিসার ইনচার্জ কাহারোল থানা, দিনাজপুর, এসআই (নিঃ) মোঃ আরিফুল ইসলাম এবং সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার, ওয়ারেন্ট তামিল ডিউটি করাকালীন গোপন সংবাদের মাধ্যমে তথ্য পেয়ে অভিযান পরিচালনা করে ধৃত মোঃ শফিকুল ইসলাম(৫২), পিতা-মৃত আব্দুর রশিদ, সাং-রানীপুর (নিয়ামত শাহপাড়া), থানা-চিরিরবন্দর, শ্রী রঞ্জন চন্দ্র রায় (২৮), পিতা-মন্মথ চন্দ্র রায়, সাং-গড়নুরপুর, থানা-কাহারোল এবং পলাতক আসামি মোঃ সবুজ ইসলাম (২৫), পিতা-অজ্ঞাত, সাং-সেগুনবাড়ী, থানা-বিরল, সকলের জেলা-দিনাজপুরদের হেফাজত হতে ৮৮ কেজি অবৈধ মাদকদ্রব্য গাজা এবং মাদকদ্রব্য গাজা পরিবহন কাজে ব্যবহৃত পিকআপটি জব্দসহ ঘটনাস্থল থেকে ২ জনকে গ্রেফতার করা হয়।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *