বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) মাননীয় ট্রেজারার অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম আজ ০৭ আগস্ট ২০২৬ তারিখ শুক্রবার সকাল ৯:০০টায় ঢাকা আঞ্চলিক কেন্দ্রাধীন তেজগাঁও কলেজ, ঢাকা কেন্দ্রে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা-২০২৬ পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি পরীক্ষার সার্বিক ব্যবস্থাপনা, নিরাপত্তা এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা গ্রহণের কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এ সময় বাউবির ওপেন স্কুলের ডিন অধ্যাপক ড. শিরিন সুলতানা এবং পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা উপস্থিত ছিলেন। পরীক্ষা কেন্দ্রের সার্বিক ব্যবস্থাপনা এবং শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় ট্রেজারার অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে তিনি সুষ্ঠুভাবে পরীক্ষা কার্যক্রম পরিচালনায় সংশ্লিষ্ট সকলের আন্তরিকতা ও সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। তিনি পরীক্ষার্থীদের নির্বিঘ্নে ও নির্ধারিত নিয়ম-শৃঙ্খলা অনুসরণ করে পরীক্ষায় অংশগ্রহণের পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। প্রেস রিলিজ Post Views: 22 Post navigation হাম রোগের সর্বশেষ প্রতিবেদন