আসাদ হোসেন রিফাতঃ ভারী বৃষ্টিপাত ও উজানের ঢলের কারণে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তা নদীর পানি ওঠানামা করছে। মঙ্গলবার বিকেল থেকে নদীর পানি তিস্তা ব্যারাজ পয়েন্টে বিপৎসীমা অতিক্রম করলেও বুধবার দুপুরে তা আবার বিপৎসীমার নিচে নেমে এসেছে। পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, দেশের বৃহত্তম সেচ প্রকল্প হাতীবান্ধা উপজেলার তিস্তা ব্যারাজ পয়েন্টে মঙ্গলবার বেলা ৩ায় নদীর পানি বিপৎসীমার মাত্র ১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হলেও । বুধবার দুপুরে তা আবার বিপৎসীমার ১৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি নিয়ন্ত্রণে ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে রেখেছে কর্তৃপক্ষ। সংশ্লিষ্টরা জানিয়েছেন, পানি আরও কমতে পারে এবং বড় ধরনের বন্যার সম্ভাবনা নেই।হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী, সানিয়াজান, সিংগীমারী, সিন্দুর্ণা,পাটিকাপাড়া,ডাউয়াবাড়ি এই ৬টি ইউনিয়নের উপর দিয়ে নদী প্রবাহিত হওয়ায় নদীতে সামান্য পানি বাড়লেই এই ৬টি ইউনিয়নের বিস্তীর্ণ চরাঞ্চল ও নিম্নাঞ্চল প্লাবিত হয়। নদী তীরবর্তী এলাকার হাজারো পরিবার পানিবন্দি হয়। এলাকার রাস্তাঘাট তলিয়ে যায় চরম ভোগান্তিতে পড়তে হয় এলাকাবাসীকে।স্থানীয়দের মতে, বর্তমানে তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চল থেকে পানি নামতে শুরু করেছে এবং নদীপাড়ের মানুষের মাঝে স্বস্তি ফিরতে শুরু করেছে তবে মাঝে মাঝে নদীর পানি উঠানামার কারণে নদী তীরবর্তী বাসিন্দারা সতর্ক অবস্থানে থাকে। তিস্তা ব্যারাজের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, বুধবার বেলা ১২টায় তিস্তা ব্যারাজ পয়েন্টেনদীর পানি বিপৎসীমার ১৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আমরা সার্বক্ষণিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। Post Views: 60 Post navigation উজানের ঢলে হাতীবান্ধায় তিস্তা নদীর পানি বিপৎসীমার উপরে, নিম্নাঞ্চল প্লাবিত আধুনিক ইউনিয়ন, , শতভাগ নাগরিক সেবা’ই আমার অঙ্গিকার ; সমাজসেবী এরশাদ হোসেন