আধুনিক ইউনিয়ন, , শতভাগ নাগরিক সেবা’ই আমার অঙ্গিকার ; সমাজসেবী এরশাদ হোসেন

মু. জিল্লুর রহমান জুয়েল,
গলাচিপা, (পটুয়াখালী) :

সততা, শৃঙ্খলা ও জন-সেবার মানসিকতা নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর একজন গর্বিত সদস্য ছিলেন। দেশ কে দিয়েছেন জীবনের মহামূল্যবান সময়। এছাড়াও তিনি চিকনিকান্দী ইউনিয়নের এক সম্ভ্রান্ত পরিবারের কৃতি সন্তান হিসেবেও যথেষ্ট সুনাম রয়েছে।

তিনি ইউনিয়নের বিভিন্ন সময়ে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা, ক্রীড়া ও সংস্কৃতি প্রতিষ্ঠানেও রেখেছেন দারুণ ভূমিকা।

নৈতিকতা, মানবিক মূল্যবোধ এবং সাধারণ মানুষের প্রতি ভালোবাসাই আমার জীবনের মূল উদ্দেশ্য। এছাড়া সততা ও নৈতিকতা বজায় রেখে, মানবিক মূল্যবোধ থেকে ৭ নং চিকনিকান্দি ইউনিয়নের সাধারণ মানুষের ভালোবাসায় একটি যুগোপযোগী আধুনিক ইউনিয়ন পরিষদের গড়ার লক্ষে সকলের ভালোবাসা, দোয়া ও সহযোগিতা নিয়ে আসন্নকাল ইউনিয়ন পরিষদ নির্বাচনের মাধ্যমে একটি সুন্দর এবং মাদক মুক্ত সমাজ এবং নিশ্চিত নাগরিক সেবা প্রদানে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরো বলেন, মানবিক সহায়তার পাশাপাশি নিপিড়ীত ও অসহায় হতদরিদ্র মানুষের ওয়ার্ডে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করছেন এবং তাদের সুখ-দুঃখের কথা শুনছেন। এলাকার উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতি ও মাদকমুক্ত সমাজ গঠন এবং নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

চেয়ারম্যান পদপ্রার্থী এরশাদ হোসেন বলেন, আমরা পরিবারের অধিকাংশ’ই “দেশের সেবায় সেনাবাহিনীতে পবিত্র দায়িত্ব পালন করেছি। এখন আমার ইচ্ছা অতন্দ্র প্রহরী হয়ে নিজ এলাকার মানুষের পাশে থেকে নাগরিক সেবার মাধ্যমে করে বাকি জীবনটা উৎসর্গ করে দেয়ার চেষ্টা করবো। জনগণের দোয়া, ভালোবাসা ও সমর্থন পেলে চিকনিকান্দি ইউনিয়নকে একটি আধুনিক যুগোপযোগী উন্নত ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করব ইনশাহ্ আল্লাহ্।

এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার ব্যাক্তিরা বলেব, একজন অবসরপ্রাপ্ত সেনা সদস্য হিসেবে তার শৃঙ্খলাবোধ, সততা ও কর্মদক্ষতা ইউনিয়নের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখতে পারবে বলে তারা বিশ্বাস করেন। এদিকে
৭ নং চিকনিকান্দি ইউনিয়ন পরিশোধ’কে পটুয়াখালীর গলাচিপা উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ ইউনিয়ন পরিষদের কার্যক্রম ও নেতৃত্ব নিয়ে এরশাদ হোসেন কে নিয়ে সাধারণ মানুষের মধ্যে মানবিক ও সমাজিক ব্যাক্তি মোঃ এরশাদ হোসেন কে নিয়ে ব্যাপক গ্রহনযোগ্যতা লক্ষ করা গেছে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *