সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিয়োয় নিজের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন এক অভিনেত্রী। তিনি জানিয়েছেন, অ্যাপ ক্যাব বুক করার পর চালকের নাম দেখেই চমকে ওঠেন তিনি। ঘটনাটি মুম্বইয়ের।

আন্তর্জাতিক ডেস্ক :

যাতায়াতের জন্য প্রায়ই অ্যাপ ক্যাবের শরণাপন্ন হয়ে থাকেন অনেকেই। এতে গণপরিবহণে ভিড় থেকে রক্ষা পাওয়া যায়। আর এই সব যাত্রার সময়ই এমন অনেক ঘটনা ঘটে, যা চিরকাল মনে থেকে যায়। সম্প্রতি তেমনই এক অভিজ্ঞতা হল এক অভিনেত্রীর। সমাজমাধ্যমে ঘটনাটির ভিডিয়ো পোস্টও করেছেন তিনি। তা দেখে মন ভরে উঠেছে নেটাগরিকদেরও। ঘটনাটি মুম্বইয়ের।আনন্দবাজার ডট কম

ভাইরাল হওয়া ভিডিয়োটিতে দেখা গেছে, একটি ক্যাবে উঠে এক তরুণী বলছেন ক্যাবচালকের নাম দেখেই তিনি উত্তেজিত হয়ে গিয়েছিলেন। কেননা ক্যাবচালক এক নারী। তরুণী তার অনুমতি নিয়ে তাদের কথোপকথন ক্যামেরাবন্দি করেন।

ওই চালক জানান, তিনি পেশায় রূপটানশিল্পী। কিন্তু নিয়মিত কাজ না পাওয়ায় ক্যাব চালাতে শুরু করেছেন তিনি। তখন তরুণী যাত্রী জানান, তিনি এক জন অভিনেত্রী। কাজেই, এই সমস্যাটির বিষয়ে তিনি জানেন।

ভিডিয়োটিতে লেখা রয়েছে, ওই ক্যাবচালকের নাম শোভনা। শোভনা এক জন একাকী মা। অভিনেত্রীর নাম আয়ুষী লাহিড়ী। জুন মাস থেকে ক্যাব চালাচ্ছেন বলে জানান শোভনা। ছোটবেলা থেকেই গাড়ি চালানোর প্রতি ঝোঁক ছিল তার এমনটাই জানা গেছে ভিডিয়ো থেকে। ভিডিয়োটির ক্যাপশনে আয়ুষী লিখেছেন, “এখনও পর্যন্ত সবচেয়ে প্রিয় যাত্রা।”

(‘আয়ুষ্মতীভব’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ঘটনাটির ভিডিয়ো ভাগ করে নেয়া হয়েছে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।)

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *