দিনাজপুর প্রতিনিধি।।
দিনাজপুরে কৃষকদলের সদস্য সচিব ও জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের আহবায়ক কমিটির সদস্য শ্রমিক নেতা মজিবর রহমান মজিবের নিঃশর্ত মুক্তিসহ তিন দফা দাবিতে নির্দিষ্টকালের অবরোধের ডাক দিয়েছে বিক্ষুব্ধ শ্রমিকরা।

মঙ্গলবার (১১ আগস্ট ২০২৬) সকাল ১১টা হতে দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতাকর্মিরা দিনাজপুর শহরের ফুলবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় সড়ক অবরোধ করে রাখে। এ সময় সড়কের দুইপাশে বিভিন্ন যানবাহন আটকা পড়ে। এতে চরম ভোগান্তিতে পড়ে যানবাহনের যাত্রিসহ পথচারীরা। দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ও দিনাজপুর জেলা যুবদলের সাবেক সভাপতি আব্দুল মোন্নাফ মুকুল জানান, দুই দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের অনির্দিষ্টকালের অবরোধ অব্যাহত থাকবে। আমাদের দাবি না মানলে প্রয়োজনে এই অবরোধ জেলার গন্ডি পেরিয়ে রংপুর বিভাগীয় পর্যায়ে ও সারা দেশব্যাপি ছড়িয়ে পড়তে পারে।

দিনাজপুর জেলা মোটর পরিবহ শ্রমিক ইউনিয়নের আহবায়ক ও দিনাজপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ূম জানান, মজিবর রহমান একজন শ্রমিক নেতা, তিনি মোটর শ্রমিক ইউনিয়নের সদস্য, পুলিশ থানায় আটকে রেখে নির্যাতন করেছে। আমরা তার উপর নির্যাতনের বিচার চাই। তার নিঃশর্ত মুক্তি চাই। আমরা আন্দোলনের তিন দফা কর্মসূচি ঘোষণা করেছি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের অনির্দিষ্টকালের অবরোধ অব্যাহত থাকবে।

পরিবহন শ্রমিকদের তিন দফা দাবির মধ্যে রয়েছে কৃষকদল ও শ্রমিক নেতা মজিবর রহমান মজিবের নিঃশর্ত মুক্তি, দিনাজপুর কোতোয়ালি থানার ওসি মোঃ নূর নবী ও সিআইডির কর্মকর্তা নওয়াবুর রহমানকে বরখাস্ত করা। শুধু বরখাস্ত করলেই হবে না, তাদেরকে আইনের আওতায় আনতে হবে।

অবরোধে অংশ নেয়া কয়েকজন বিক্ষব্ধ শ্রমিক জানান, মজিবর রহমান মজিবকে পুলিশ থানায় আটক করে নির্যাতন করেছে। তার ওপর পুলিশি নির্যাতনের প্রতিবাদ জানিয়ে শ্রমিক নেতারা বলেন, এই অন্যায় কখনো মেনে নেয়ার মতো না। আমরা এই নির্যাতনের বিচার ও তার নিঃশর্ত মুক্তি চাই।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *