দিনাজপুর প্রতিনিধি।।
দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় জমি দখলকে কেন্দ্র করে হামলা, মারপিট ও ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পার্বতীপুর মডেল থানায় ৯ জনের নামে লিখিত এজাহার দায়ের করেছেন ভুক্তভোগী মোঃ আনোয়ার হোসেন।
এজাহার সূত্রে জানা যায়, বাদী মোঃ আনোয়ার হোসেন (৫৭), পিতা- মৃত আফতার উদ্দিন, সাং- পলিকাপুর, ডাকঘর- মোস্তফাপুর, উপজেলা-পার্বতীপুর। তার মেয়ে জামাই মোঃ মিফতাহুল ইসলাম গত ০১/০২/২০২৫ তারিখে ৩৯০ নং কবলা দলিল মূলে পলিকাপুর মৌজার ২৫ শতক জমি ক্রয় করে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। জমির খতিয়ান নং এসএ-৪২, দাগ নং আরএস ৫০৭, এসএ ২৫৩।
বাদীর অভিযোগ, গত ২৮ জুলাই ২০২৬ তারিখ বেলা প্রায় সাড়ে ১২ টায় জমিতে ধান রোপণের জন্য চাষাবাদের প্রস্তুতি নিতে গেলে প্রতিপক্ষের ৯ জন দেশীয় লাঠি-সোটা নিয়ে বাদীর উপর হামলা চালায়। প্রতিপক্ষ জোরপূর্বক জমি দখলের চেষ্টা করে। বাধা দিলে বাদীকে গালিগালাজ ও মারপিট করে। এসময় ১নং আসামি আবু সাঈদ সোহেলের হাতে থাকা রড দিয়ে আঘাত করলে বাদী মাটিতে লুটিয়ে পড়েন। পরে তার পকেট থেকে নগদ ৩,০০০ টাকা ছিনিয়ে নেয়া হয়। গুরুতর আহতাবস্থায় বাদীকে ফুলবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এর আগেও একই জমি নিয়ে বিরোধের জেরে পার্বতীপুর থানায় একটি জিডি দায়ের করা হয়েছিল বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। বাদী আরও অভিযোগ করেন, আসামিরা তাকে ও তার পরিবারকে জমিতে গেলে লাশ ফেলে দেয়ার হুমকি প্রদান করছে। এতে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এ বিষয়ে ভুক্তভুগী মোঃ আনোয়ার হোসেন বলেন, “আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। প্রশাসনের কাছে দ্রুত আইনগত ব্যবস্থা ও আমাদের নিরাপত্তা চাই।এজাহারের বিষয়টি নিশ্চিত করে পার্বতীপুর মডেল থানার ওসি জানান, অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *