দিনাজপুর প্রতিনিধি।।

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় ফ্যামিলি কার্ডের স্বেচ্ছাসেবী নিয়োগ পরীক্ষায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে মঙ্গলবার ( ১১ আগস্ট) লিখিত অভিযোগ দিয়েছেন উপজেলার ৩ নম্বর গোলাপগঞ্জ ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের জারিকুল ইসলাম সুজন।

অভিযোগ সূত্রে জানা যায়, ফ্যামিলি কার্ডের স্বেচ্ছাসেবী নিয়োগে কম্পিউটার ব্যবহারিক পরীক্ষা না দিয়েই শরিফুল ইসলাম নামে একজনকে সুপারভাইজার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা যাচাই করে নিয়োগ দেয়ার কথা হলেও তা বিবেচনা করা হয়নি। মাত্র ৪৪ দিনের একটি প্রকল্পে এ ধরনের অনিয়ম হলে সরকারি অর্থের অপচয় এবং নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির সুযোগ তৈরি হতে পারে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

জাকিরুল ইসলাম সুজন অভিযোগ করে বলেন, একজন পরীক্ষায় অনুপস্থিত থেকেও কীভাবে নিয়োগ পেলেন, সেটি আমার বোধগম্য নয়। আমি কম্পিউটার ব্যবহারিক পরীক্ষায় প্রথম অবস্থানে থেকেও নিয়োগ পাইনি। দলীয় প্রভাবের কারণে এ নিয়োগ দেয়া হয়েছে। শুধু তাই নয় গোলাপগঞ্জ ইউনিয়নে সব নিয়োগই দলীয়ভাবে দেয়া হয়েছে অভিযোগ করেন। তাই পুরো নিয়োগ প্রক্রিয়া তদন্ত করে মেধা ও যোগ্যতার ভিত্তিতে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নিয়োগ দেয়ার ব্যবস্থা করার দাবি জানান তিনি।

এ বিষয়ে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিধান কান্তি হালদার বলেন, ‘অভিযোগ পেয়েছি। কেন এমন হলো, বিষয়টি সমাজসেবা অফিসে দেয়া হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *