ঢাকা :
পানি সম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতৃত্বে ১৭ বছরের গণতান্ত্রিক আন্দোলনে শরিক দলের মধ্যে বাম ঐক্যের অসামান্য ভূমিকা ছিল। গণতন্ত্রকে টেকসই করতে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে ঐক্য প্রয়োজন।
মন্ত্রী আজ রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘স্বাধীনতা বিরোধীদের গণতন্ত্র নস্যাৎদের হুমকি মোকাবিলায় দেশপ্রেমিক যুগপৎ আন্দোলনে রাজনৈতিক দলসমূহের করণীয়’ বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ।
শহীদউদ্দীন চৌধুরী বিরোধীদলের উদ্দেশ্যে বলেন, সরকার দায়িত্ব নিয়েছে এখনো ছয় মাস হয় নাই। একটি সরকারকে মূল্যায়নের জন্য সময় দিতে হয়, তারা এখনি সরকার উৎখাত করে ক্ষমতায় বসতে চায়।
মন্ত্রী আরো বলেন, ডিসেম্বরে ফ্যাসিস্ট হাসিনার দেশে আসার পথ যারা তৈরি করতে চায়, এর দায়দায়িত্ব তাদের নিতে হবে। এদেশের জনগণ রাজপথে থেকে সকল ষড়যন্ত্র মোকাবিলা করেছে। সামনের দিনে রাজপথ থেকেই যেকোনো ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান জানান তিনি।
বীর মুক্তিযোদ্ধা কমরেড হারুন চৌধুরী’র সভাপতিত্বে সভায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড খান মোঃ নুরে আলম প্রমুখ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

-ত.বি.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *