ঢাকা :
মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের তারটিয়া গ্রামের বাসিন্দা -পরিচিত কৃষক ও কনটেন্ট নির্মাতা কবির হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
শোকবার্তায় মন্ত্রী বলেন, কবির হোসেন ছিলেন একজন কর্মঠ, আত্মমর্যাদাসম্পন্ন ও কৃষিপ্রেমী মানুষ। কৃষিকে একটি মর্যাদাপূর্ণ পেশা হিসেবে সমাজে প্রতিষ্ঠিত করতে এবং কৃষকের সংগ্রাম, সাফল্য ও জীবনযাত্রার বাস্তব চিত্র সাধারণ মানুষের সামনে তুলে ধরতে তিনি অনন্য অবদান রেখেছেন। তাঁর অকাল মৃত্যুতে দেশ একজন নিবেদিতপ্রাণ কৃষক, অনুপ্রেরণাদায়ী ব্যক্তিত্ব এবং কৃষি অঙ্গনের সুপরিচিত মুখকে হারালো।
মন্ত্রী মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকাহত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, সহকর্মী, বন্ধু-বান্ধব ও গুণগ্রাহীদের প্রতি গভীর শোক ও আন্তরিক সমবেদনা প্রকাশ করেন।
উল্লেখ্য, কবির হোসেন সামাজিক যোগাযোগমাধ্যমে কৃষকের জীবন, সংগ্রাম ও সম্ভাবনাকে তুলে ধরে সাধারণ মানুষের কাছে ব্যাপক পরিচিতি লাভ করেন। গতকাল রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে কবির হোসেন ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫০ বছর।
#
-ত.বি.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *